ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ
বিনোদন

চলচ্চিত্র সংগঠনের আহ্বায়ক কমিটির নেতৃত্ব ছাড়ছেন জয় চৌধুরী

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২: ১৭
চলচ্চিত্র সংগঠনের আহ্বায়ক কমিটির নেতৃত্ব ছাড়ছেন জয় চৌধুরী


ভারাক্রান্ত হৃদয়ে পাঠানো ওই বার্তায় জয় চৌধুরী জানান, মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন তিনি। একই সঙ্গে বর্তমান পরিস্থিতি ও নিজের ব্যক্তিগত অবস্থান নিয়ে গণমাধ্যমের সঙ্গে খোলামেলা মতবিনিময় করবেন বলেও জানিয়েছেন।

আরও পড়ুন

তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ৩ ঘণ্টা আগে তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

এর আগে দেশের সাম্প্রতিক পরিস্থিতি ও পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রোববার (১৫ নভেম্বর) বিকেলে এফডিসির গেটে মানববন্ধনের আয়োজন করা হয়। চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও কর্মচারীরা এতে অংশ নিলেও উপস্থিত ছিলেন না শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরীসহ কয়েকজন সদস্য। এ নিয়ে চলচ্চিত্র অঙ্গনে বিতর্কের সৃষ্টি হয়।

মানববন্ধন শেষে ক্ষুব্ধ হয়ে শিল্পী সমিতির চত্বরে যান জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক ও চিত্রনায়ক হেলাল খান। সেখানে জয় চৌধুরীর মুখোমুখি হলে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

আরও পড়ুন

লাল শাড়ি ও সোনালি গহনায় কনের সাজে অভিনেত্রী পূর্ণিমা ২০ নভেম্বর ২০২৬ লাল শাড়ি ও সোনালি গহনায় কনের সাজে অভিনেত্রী পূর্ণিমা

একপর্যায়ে হেলাল খান শিল্পী সমিতির সামনে বসে থাকা লোকজনকে উদ্দেশ করে বলেন, ‘যারা বসে আছে সবগুলো ফ্যাসিস্ট।’ এরপর জয় চৌধুরীকে লক্ষ্য করে বলেন, ‘চুপ, একদম চুপ। তুই ফ্যাসিস্ট। এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে।’

ঘটনার কারণ ব্যাখ্যা করে পরে জয় চৌধুরী জানান, ওই সময় শিল্পী সমিতির সামনে মূলত অভিনেতা ডি এ তায়েবের কয়েকজন ভক্ত বসে ছিলেন। জন্মদিনের কেক কাটতে আসা এসব ভক্ত তায়েবের আসতে দেরি হওয়ায় সেখানে অপেক্ষা করছিলেন।

আরও পড়ুন

বিয়ের সাজে মেহজাবীন-মিম-তিশা, পেছনে যে কারণ ১৯ নভেম্বর ২০২৬ বিয়ের সাজে মেহজাবীন-মিম-তিশা, পেছনে যে কারণ

জয় চৌধুরীর ভাষ্য, ডি এ তায়েবকে সমর্থন করে কথা বলা এবং মানববন্ধনে যেতে কিছুটা দেরি হওয়ার কারণে হেলাল খান ক্ষুব্ধ হয়ে তাকে ফ্যাসিস্ট বলেছেন। তবে ওই ভক্তরা কখন বা কীভাবে এফডিসিতে এসেছিলেন, সে বিষয়ে ডি এ তায়েব নিজেও জানতেন না বলে দাবি করেন জয়। তার মতে, ভুল বোঝাবুঝির কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

চলচ্চিত্র অঙ্গনের এই মতবিরোধ ও উত্তেজনার মধ্যেই আহ্বায়ক কমিটির নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিলেন জয় চৌধুরী।

বিনোদন থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

বিনোদন নিয়ে আরও পড়ুন