https://newsbdc.com/entertainment/mwkay3zlbr
‘মাতৃভূমি’র শুটিংয়ে আড়াই দিন বরফ-ঠাণ্ডা পানিতে সালমান
পরিচালক অপূর্ব লাখিয়া জানান, দৃশ্যগুলো ধারণ করতে সালমান খান ও অন্য কলাকুশলীদের প্রতিদিন প্রায় ছয় ঘণ্টা করে বরফ-ঠাণ্ডা পানিতে থাকতে হয়েছে। প্রথমে মুম্বাইয়ের কোনো স্টুডিওতে সেট তৈরি করে শুটিংয়ের পরিকল্পনা ছিল। তবে দৃশ্যগুলো আরও বাস্তবসম্মত করে তুলতে শেষ পর্যন্ত বাইরে শুটিংয়ের সিদ্ধান্ত নেন সালমান ও পরিচালক।
আরও পড়ুন
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ৩ ঘণ্টা আগে
পরিচালক আরও জানান, পানির তীব্র ঠাণ্ডায় শুটিংয়ের সময় অভিনেতারা কাঁপছিলেন। পরিস্থিতি এতটাই কঠিন ছিল যে বিরতির সময়ও ভেজা কাপড় পরেই খাবার খেতে হয়েছে তাদের।
সালমান খান প্রযোজিত সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। সবকিছু ঠিক থাকলে আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মাতৃভূমি’।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।