ছবি ভিডিও মতামত
সর্বশেষ
আন্তর্জাতিক

হরমুজে জাহাজে হামলা, ২৪ ঘণ্টায় ডুবল দুটি বাণিজ্যিক জাহাজ

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১১: ৪৯
হরমুজে জাহাজে হামলা, ২৪ ঘণ্টায় ডুবল দুটি বাণিজ্যিক জাহাজ
সংগৃহীত

হরমুজ প্রণালিতে হামলার ঘটনায় ২৪ ঘণ্টার ব্যবধানে ডুবে গেছে দুটি বাণিজ্যিক জাহাজ। জাহাজ দুটি হলো সিঙ্গাপুরের পতাকাবাহী কনটেইনার জাহাজ ‘জিএফএস প্রাইড’ এবং অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী ড্রাই বাল্ক ক্যারিয়ার ‘কেপ দাও’। বুধবার আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি অতিক্রম করার সময় ‘জিএফএস প্রাইড’ জাহাজটিতে প্রজেক্টাইলের আঘাতের পর বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। পরে জাহাজটি সাগরে ডুবে যায়। এর ধারণক্ষমতা ছিল ২ হাজার ৮২৪ টিইইউ।

আরও পড়ুন

ফিলিপাইনে আকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট ১ ঘণ্টা আগে ফিলিপাইনে আকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট

সিঙ্গাপুরের মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি (এমপিএ) জানিয়েছে, মঙ্গলবার জাহাজটিতে হামলার পর আগুন ধরে যায়। জাহাজটির ২১ জন নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছে সংস্থাটি।

অন্যদিকে, গত ২৩ সেপ্টেম্বর ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়া ‘কেপ দাও’ বুধবার হরমুজ প্রণালির কাছাকাছি ডুবে যায়। হামলার পরপরই জাহাজটির একজন নাবিক নিহত হন এবং অন্যদের উদ্ধার করা হয়। জাহাজটির সংযুক্ত আরব আমিরাতভিত্তিক পরিচালনাকারী প্রতিষ্ঠান পিওনিস শিপম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

বাংলাদেশে আবার ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের ২ ঘণ্টা আগে বাংলাদেশে আবার ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের

প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইরান যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে এ পর্যন্ত তিনটি বাণিজ্যিক জাহাজ ডুবে গেছে।

আরও পড়ুন

ইরানে ট্রাম্পের ‘অপ্রয়োজনীয় যুদ্ধের’ সমালোচনায় ওবামা ২ ঘণ্টা আগে ইরানে ট্রাম্পের ‘অপ্রয়োজনীয় যুদ্ধের’ সমালোচনায় ওবামা

এর আগে মার্চে মাল্টার পতাকাবাহী কনটেইনার জাহাজ ‘সাফিন প্রিস্টিজ’ প্রজেক্টাইল হামলায় ডুবে যায়। এপ্রিলে ইরানের রেভল্যুশনারি গার্ড ‘এমএসসি ফ্রান্সেসকা’ নামের আরেকটি জাহাজ আটক করে।

বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি হরমুজ প্রণালি। এ অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি আন্তর্জাতিক নৌ-বাণিজ্য ও জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন