ছবি ভিডিও মতামত
সর্বশেষ
প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে যেসব বিষয় রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ফুটপাত দখলমুক্ত করতে কঠোর অভিযানের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চারটি পাঠ্যবই অনুমোদন পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন, আরও যেসব সিদ্ধান্ত নারী ফুটবলের বিকাশে কাজ করছে সরকার: মীর শাহে আলম দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত রাখবে বিমান জুলাই অভ্যুত্থানে তিন মামলায় শেখ হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র চতুর্থ মেয়াদেও ফিফার সভাপতি থাকতে চান ইনফান্তিনো
আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প ও শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক চান পুতিন

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১০: ৫৬
ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প ও শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক চান পুতিন
সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার লক্ষ্যে আগামী মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে প্রস্তাবিত বৈঠক হলে তা রাশিয়ার স্বার্থকে প্রাধান্য দিয়ে যুদ্ধের সমাধানের পথ তৈরি করতে পারে বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

রোববার প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, গত ৯ অক্টোবর ট্রাম্পের সঙ্গে ফোনালাপে পুতিন এই প্রস্তাব দেন। ওই ফোনালাপেই দুই দেশের মধ্যে রাশিয়ার ডিজেল কেনার একটি চুক্তি হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

ফিলিপাইনে আকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট ২ ঘণ্টা আগে ফিলিপাইনে আকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট

ট্রাম্প ও পুতিনের সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতির মধ্যেই এই প্রস্তাব সামনে এসেছে। সম্প্রতি ট্রাম্প রাশিয়ার ডিজেল কেনার চুক্তির কথা জানান। পাশাপাশি, শুক্রবার এক নির্বাহী আদেশে মস্কোর ওপর আরোপিত কিছু গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা শিথিল করেন তিনি।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) আসন্ন সম্মেলনের ফাঁকে তিন নেতার বৈঠক আয়োজনের কথা ভাবছে ক্রেমলিন। আগামী ১৮ ও ১৯ নভেম্বর চীনের শেনজেনে ওই সম্মেলন হওয়ার কথা।

আরও পড়ুন

বাংলাদেশে আবার ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের ২ ঘণ্টা আগে বাংলাদেশে আবার ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের

রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা চলছে। তবে বৈঠকটি আদৌ হবে কি না এবং এর আলোচ্যসূচি কী হবে, তা এখনো স্পষ্ট নয়।

আরও পড়ুন

ইরানে ট্রাম্পের ‘অপ্রয়োজনীয় যুদ্ধের’ সমালোচনায় ওবামা ৩ ঘণ্টা আগে ইরানে ট্রাম্পের ‘অপ্রয়োজনীয় যুদ্ধের’ সমালোচনায় ওবামা

অন্যদিকে, এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-কে জানিয়েছেন, ট্রাম্প এখনো এ ধরনের বৈঠকে সম্মতি দেননি। তবে প্রস্তাবটির প্রতি তিনি আগ্রহী হতে পারেন।

এদিকে, রাশিয়ার সঙ্গে ট্রাম্পের ডিজেল চুক্তি এবং মস্কোর ওপর নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তের সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর আশঙ্কা, এসব পদক্ষেপ পুতিনকে আরও উৎসাহিত করতে পারে এবং ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি বাড়াতে পারে।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন