https://newsbdc.com/international/mvt6wszcr5
ঘূর্ণিঝড় অর্ণবে ভারতে প্রাণহানি, বাংলাদেশে ৩ নম্বর সতর্কসংকেত
ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে ভারতের অন্ধ্রপ্রদেশে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। একই সঙ্গে ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টির প্রভাবে ভারতের অন্ধ্রপ্রদেশে গাছের নিচে চাপা পড়ে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কয়েকজনের মৃত্যু হয়েছে। এনডিটিভির বরাতে প্রকাশিত প্রতিবেদনে নিহতের সংখ্যা পাঁচ বলে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
ইরানের কেশম দ্বীপে মার্কিন সামরিক বাহিনীর হামলা ৮ মিনিট আগে
ভারতের আবহাওয়া বিভাগ জানায়, বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় রাত ২টা থেকে সকাল ৮টার মধ্যে ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করে। এ সময় বাতাসের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ছিল ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার, যা দমকা হাওয়ায় ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়।
বাংলাদেশে ৩ নম্বর সতর্কসংকেত
ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বাংলাদেশের উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা: জেটের ৯ আরোহীর সবাই নিহত ২১ ঘণ্টা আগে
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।