ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
জীবনযাপন

যেসব কারণে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারেন, দেনমোহর নিয়ে আইন কী বলছে

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ২১: ৩০
যেসব কারণে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারেন, দেনমোহর নিয়ে আইন কী বলছে

এ ক্ষেত্রে স্বামী বিয়ের সময় কাবিননামার মাধ্যমে স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা অর্পণ করেন। এই ক্ষমতা প্রয়োগ করে স্ত্রী আদালতে না গিয়েও বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া শুরু করতে পারেন।

বিয়ের সময় সম্পাদিত কাবিননামার ১৮ নম্বর কলামে স্ত্রীর তালাক দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে কি না, তা উল্লেখ থাকে। স্বামী এ ক্ষমতা শর্তযুক্ত বা শর্তহীনভাবে দিতে পারেন। ক্ষমতা দেওয়া হলে সংশ্লিষ্ট কলামে ‘হ্যাঁ’ উল্লেখ করা হয়। কী কী শর্তে স্ত্রী এ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন, সেটিও সেখানে লেখা থাকতে পারে।

তবে কাবিননামার ১৮ নম্বর কলামে স্ত্রীর তালাকের অধিকার উল্লেখ না থাকলেও তিনি বিবাহবিচ্ছেদ চাইতে পারেন। সে ক্ষেত্রে ১৯৩৯ সালের মুসলিম বিবাহবিচ্ছেদ আইনের বিধান অনুসরণ করতে হবে। আইনে নির্ধারিত কারণ দেখিয়ে স্ত্রী পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করতে পারবেন। অভিযোগ প্রমাণিত হলে আদালত বিবাহবিচ্ছেদের ডিক্রি দিতে পারেন।

আরও পড়ুন

ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা ১ ঘণ্টা আগে ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা

যেসব কারণে স্ত্রী আদালতে বিবাহবিচ্ছেদ চাইতে পারেন

১৯৩৯ সালের মুসলিম বিবাহবিচ্ছেদ আইন অনুযায়ী, নির্দিষ্ট কিছু কারণে স্ত্রী আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করতে পারেন। কারণগুলো হলো—

1. স্বামী চার বছর ধরে নিরুদ্দেশ থাকলে।

2. স্বামী দুই বছর ধরে স্ত্রীর ভরণপোষণ দিতে ব্যর্থ হলে।

আরও পড়ুন

বৃষ্টির দিনে মন উদাস লাগে কেন, জানালেন বিশেষজ্ঞরা ২০ নভেম্বর ২০২৬ বৃষ্টির দিনে মন উদাস লাগে কেন, জানালেন বিশেষজ্ঞরা

3. স্বামী সাত বছর বা তার বেশি মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত হলে।

4. যুক্তিসংগত কারণ ছাড়া স্বামী তিন বছর ধরে দাম্পত্য দায়িত্ব পালন না করলে।

5. বিয়ের সময় স্বামী পুরুষত্বহীন থাকলে এবং মামলা দায়েরের সময় পর্যন্ত সেই অবস্থা বজায় থাকলে।

আরও পড়ুন

নানান কাজে ব্যবহার করা যায় পেট্রোলিয়াম জেলি ২০ নভেম্বর ২০২৬ নানান কাজে ব্যবহার করা যায় পেট্রোলিয়াম জেলি

6. স্বামী দুই বছর ধরে মানসিক ভারসাম্যহীন থাকলে অথবা কুষ্ঠ রোগ কিংবা মারাত্মক যৌন রোগে আক্রান্ত হলে।

7. অপ্রাপ্তবয়স্ক অবস্থায় অভিভাবকের মাধ্যমে বিয়ে দেওয়া হলে নির্দিষ্ট শর্তে সেই বিয়ে প্রত্যাখ্যান করা যায়। কোনো মেয়ের ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দেওয়া হলে, সে ১৯ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে অস্বীকার করে বিবাহবিচ্ছেদের আবেদন করতে পারে। তবে এ ক্ষেত্রে স্বামীর সঙ্গে দাম্পত্য সম্পর্ক স্থাপিত না হওয়ার শর্ত রয়েছে।

8. স্বামী ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের বিধান লঙ্ঘন করে একাধিক স্ত্রী গ্রহণ করলে।

আরও পড়ুন

গাছ কেন মরে যাচ্ছে বুঝতে পারছেন না? রান্নাঘরের উপাদানেই নিন যত্ন ২০ নভেম্বর ২০২৬ গাছ কেন মরে যাচ্ছে বুঝতে পারছেন না? রান্নাঘরের উপাদানেই নিন যত্ন

9. স্বামী নিষ্ঠুর আচরণ করলে।

ওপরের যেকোনো এক বা একাধিক কারণ থাকলে স্ত্রী আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করতে পারেন। অভিযোগ প্রমাণিত হলে আদালত ডিক্রি দিতে পারেন।

আদালতের ডিক্রির পর কখন তালাক কার্যকর হবে

বিবাহবিচ্ছেদের ডিক্রি দেওয়ার সাত দিনের মধ্যে আদালত এর সত্যায়িত কপি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা প্রযোজ্য ক্ষেত্রে ওয়ার্ড কমিশনারের কাছে পাঠাবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নোটিশ পাওয়ার পর আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। চেয়ারম্যান বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নোটিশ পাওয়ার দিন থেকে ৯০ দিন অতিবাহিত হলে তালাক চূড়ান্তভাবে কার্যকর হবে।

আরও পড়ুন

মানসিক আঘাতের পর কেন একা থাকতে স্বস্তি পান অনেকে ১৯ নভেম্বর ২০২৬ মানসিক আঘাতের পর কেন একা থাকতে স্বস্তি পান অনেকে

স্ত্রী তালাক দিলেও কি দেনমোহর পাবেন

স্ত্রী বিবাহবিচ্ছেদ ঘটালেও সাধারণভাবে তাঁর দেনমোহরের অধিকার নষ্ট হয় না। বকেয়া দেনমোহর স্বামীকে পরিশোধ করতে হবে। একইভাবে তালাক কার্যকর না হওয়া পর্যন্ত আইন অনুযায়ী স্ত্রীর ভরণপোষণের বিষয়টিও প্রযোজ্য হতে পারে। তবে দাম্পত্য সম্পর্ক স্থাপিত না হলে স্ত্রী নির্ধারিত দেনমোহরের অর্ধেক পাওয়ার অধিকারী।

১৯৩৯ সালের মুসলিম বিবাহবিচ্ছেদ আইনের ৫ ধারায় বলা হয়েছে, এ আইনের কোনো বিধান বিবাহবিচ্ছেদের কারণে কোনো মুসলিম নারীর দেনমোহর বা এর কোনো অংশের অধিকার ক্ষুণ্ন করবে না। অর্থাৎ, আইনে নির্ধারিত কারণে স্ত্রী বিবাহবিচ্ছেদ চাইলেও তাঁর দেনমোহরের অধিকার বহাল থাকে।

জীবনযাপন থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

জীবনযাপন নিয়ে আরও পড়ুন