https://newsbdc.com/lifestyle/mwkgw5te3t
আজ আনফ্রেন্ড দিবস, বন্ধুতালিকা থেকে কাদের বাদ দেবেন
চাইলে এবার সেই তালিকা নতুন করে সাজিয়ে নিতে পারেন। এমন সুযোগ করে দিতেই প্রতিবছর ১৭ নভেম্বর পালিত হয় আনফ্রেন্ড দিবস। মঙ্গলবার (১৭ নভেম্বর) সেই আনফ্রেন্ড দিবস।
আরও পড়ুন
ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা ১ ঘণ্টা আগে
একসময় ‘ফ্রেন্ড’ ছিল কেবল বিশেষ্য। বন্ধু মানে এমন একজন মানুষ, যার সঙ্গে আত্মার সম্পর্ক থাকবে। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে বন্ধুত্বের সংজ্ঞা বদলে গেছে। পরিচিত-অপরিচিত, এমনকি কখনো দেখা হয়নি এমন মানুষও হয়ে উঠেছেন ফেসবুকের বন্ধু। আর কাউকে বন্ধুতালিকা থেকে সরিয়ে দেওয়ার জন্য তৈরি হয়েছে নতুন শব্দ ‘আনফ্রেন্ড’।
২০০৯ সালে অক্সফোর্ড ডিকশনারি ‘আনফ্রেন্ড’ শব্দটিকে বছরের সেরা শব্দ হিসেবে নির্বাচন করে। শব্দটির অর্থ, ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে কাউকে বন্ধুতালিকা থেকে সরিয়ে দেওয়া।
এরপর ২০১৪ সালে মার্কিন উপস্থাপক ও কৌতুকশিল্পী জিমি কিমেল আনফ্রেন্ড দিবস চালু করেন। তাঁর উদ্দেশ্য ছিল, ফেসবুকে বন্ধু সংগ্রহের অদ্ভুত প্রতিযোগিতায় কিছুটা লাগাম টানা। অনেকটা পোকেমন কার্ড জমানোর মতো মানুষও যেন বন্ধু জমাতে ব্যস্ত হয়ে পড়েছিলেন। অথচ সেই বন্ধুদের অনেকের সঙ্গেই বাস্তবে কোনো যোগাযোগ নেই।
আরও পড়ুন
বৃষ্টির দিনে মন উদাস লাগে কেন, জানালেন বিশেষজ্ঞরা ২০ নভেম্বর ২০২৬
জাতীয় আনফ্রেন্ড দিবস পালনের সবচেয়ে সহজ উপায় হলো নিজের বন্ধুতালিকায় একটু চোখ বুলিয়ে নেওয়া। সেখানে কারা আছেন, তাঁদের মধ্যে কতজনকে চেনেন, কতজনের সঙ্গে নিয়মিত কথা হয়—এসব প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই হয়তো অনেক অপরিচিত মুখের দেখা মিলবে।
এই দিবস উপলক্ষে ফেসবুকে একটি পেজও রয়েছে। সেখানে কাদের আনফ্রেন্ড করা যেতে পারে, তা নিয়ে মজার কিছু পরামর্শ দেওয়া হয়েছে। যেমন—যাঁরা বারবার টাকা ধার চান, কিন্তু ফেরত দেওয়ার নাম নেই; যাঁরা প্রতিদিন নিজেদের পছন্দের পেজে লাইক দেওয়ার অনুরোধ করেন; কিংবা যাঁদের প্রতিটি পোস্টেই থাকে কোনো না কোনো অভিযোগ।
আরও পড়ুন
নানান কাজে ব্যবহার করা যায় পেট্রোলিয়াম জেলি ২০ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যম দূরের মানুষদের কাছে এনেছে, এতে সন্দেহ নেই। তবে সেই টানে কাছের মানুষগুলো যেন দূরে সরে না যান, সেদিকেও নজর রাখা জরুরি। তাই আনফ্রেন্ড দিবসে বন্ধুতালিকা নতুন করে সাজানোর পাশাপাশি বাস্তব জীবনের সম্পর্কগুলোর প্রতিও যত্নশীল হোন।
কারণ ফেসবুকে হাজার বন্ধু থাকার চেয়ে বিপদে পাশে দাঁড়ানোর মতো দু-চারজন বন্ধু থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।