https://newsbdc.com/lifestyle/mwkhmphu58
শীতের পোশাক পরার আগে যেসব বিষয়ে খেয়াল রাখবেন
সোয়েটার: সোয়েটার সাধারণত উল বা পশম দিয়ে তৈরি হয়। ফলে এতে সহজেই ধুলা-ময়লা জমতে পারে। তাই ব্যবহারের আগে পরিষ্কার করে নেওয়া ভালো। ঠান্ডা পানিতে পরিমাণমতো শ্যাম্পু ও ভিনেগার মিশিয়ে আলতোভাবে সোয়েটার ধুয়ে নিতে পারেন। এ ধরনের পোশাক ওয়াশিং মেশিনে না ধোয়াই ভালো। এতে বুনন নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। ধোয়ার পর অতিরিক্ত পানি আলতোভাবে চেপে বের করে সমতল জায়গায় শুকিয়ে নিন।
আরও পড়ুন
ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা ৪৯ মিনিট আগে
ফ্লানেলের কাপড়: ফ্লানেলের কাপড় দীর্ঘদিন ভালো রাখতে ব্যবহারের আগে পরিষ্কার করে নেওয়া উচিত। বেশি ময়লা হলে হালকা গরম পানিতে শ্যাম্পু মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর নরম হাতে ধুয়ে নিন। কাপড়ের রং ভালো রাখতে উল্টে শুকাতে দিন।
চাদর: শীতের চাদর বের করে ব্যবহারের আগে ভালোভাবে রোদে শুকিয়ে নিন। দীর্ঘদিন বাক্সে বা আলমারিতে রাখা থাকলে ধুলা জমতে পারে। প্রয়োজন হলে ধুয়ে পরিষ্কার করে ব্যবহার করুন।
আরও পড়ুন
বৃষ্টির দিনে মন উদাস লাগে কেন, জানালেন বিশেষজ্ঞরা ২০ নভেম্বর ২০২৬
চামড়ার জ্যাকেট: চামড়ার জ্যাকেট পরিষ্কারের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। কুসুম গরম পানিতে সামান্য ভিনেগার মিশিয়ে নিন। এতে নরম কাপড় বা তোয়ালে ভিজিয়ে ভালোভাবে নিংড়ে জ্যাকেটের উপরিভাগ আলতো করে মুছে নিন। এরপর হ্যাঙ্গারে ঝুলিয়ে বাতাসে শুকিয়ে নিন। তবে জ্যাকেটের উপাদান ও প্রস্তুতকারকের নির্দেশনা অনুযায়ী পরিষ্কারের পদ্ধতি বেছে নেওয়া ভালো।
শীতের পোশাক ব্যবহারের আগে পরিষ্কার ও শুকনো রাখলে ধুলা, দুর্গন্ধ ও স্যাঁতসেঁতে ভাব থেকে মুক্ত থাকা যায়। এতে পোশাকও ভালো থাকে, ব্যবহারেও স্বস্তি মেলে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।