ছবি ভিডিও মতামত
সর্বশেষ
সারা দেশ

বাগেরহাট-সাতক্ষীরায় শিক্ষার্থীদের মধ্যে ৪০ হাজার বই বিতরণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১৫: ০৭
বাগেরহাট-সাতক্ষীরায় শিক্ষার্থীদের মধ্যে ৪০ হাজার বই বিতরণ কর্মসূচি
সংগৃহীত

শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, সৃজনশীল চিন্তার বিকাশ এবং জ্ঞানচর্চায় উৎসাহিত করতে বাগেরহাট ও সাতক্ষীরায় বইপড়া কর্মসূচি সম্প্রসারণ করেছে বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্র। যৌথ উদ্যোগে পরিচালিত এ কর্মসূচির আওতায় দুই জেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

চলতি বছর দেশজুড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৪০ হাজার বই বিতরণের উদ্যোগের অংশ হিসেবে বাগেরহাট ও সাতক্ষীরায় এ কার্যক্রম পরিচালিত হয়। বাগেরহাটের পাঁচটি এবং সাতক্ষীরার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কর্মসূচির আওতায় বই পেয়েছে।

আরও পড়ুন

পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন, আরও যেসব সিদ্ধান্ত ৬ মিনিট আগে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন, আরও যেসব সিদ্ধান্ত

বাগেরহাটের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো বাগেরহাট আমলাপাড়া উচ্চ বিদ্যালয়, বাগেরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়, যদুনাথ স্কুল অ্যান্ড কলেজ, বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং বাগেরহাট কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ। সাতক্ষীরার প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সাতক্ষীরা প্রাণনাথ (পিএন) মাধ্যমিক বিদ্যালয়, নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় এবং সাতক্ষীরা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ।

আরও পড়ুন

টেকনাফে যৌথ বাহিনীর অভিযান, জব্দ ৩ কোটি টাকার কারেন্ট জাল ৪ ঘণ্টা আগে টেকনাফে যৌথ বাহিনীর অভিযান, জব্দ ৩ কোটি টাকার কারেন্ট জাল

এ উপলক্ষে বাগেরহাট জেলা পরিষদ মিলনায়তন ও সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মো. বাতেন এবং সাতক্ষীরার জেলা শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর কবীর নিজ নিজ জেলার শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খোন্দকার মো. আসাদুজ্জামান এবং বিকাশের রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট সায়মা আহসানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। দুই অনুষ্ঠানে প্রায় ৭০০ শিক্ষার্থী অংশ নেয়।

আরও পড়ুন

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটা সৈকত পরিচ্ছন্নতায় ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মী ৪ ঘণ্টা আগে পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটা সৈকত পরিচ্ছন্নতায় ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মী

বইপড়া কর্মসূচিকে আরও আকর্ষণীয় করতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সমসাময়িক বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এর মাধ্যমে বই পড়ার পাশাপাশি শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান, চিন্তাশক্তি ও সৃজনশীলতা বিকাশে উৎসাহিত করার চেষ্টা করা হয়।

আয়োজকদের লক্ষ্য, পাঠ্যবইয়ের বাইরেও শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান অর্জনের আগ্রহ তৈরি করা এবং কল্পনাশক্তি, মননশীলতা ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটানো। নিয়মিত বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীরা যেন বৃহত্তর জীবন ও সমাজ সম্পর্কে জানতে পারে এবং দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে ওঠে, সে লক্ষ্যেই দেশজুড়ে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আরও পড়ুন

সাঈদীর মামলার বাদীর মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে তদন্ত দাবি মাসুদ সাঈদীর ৫ ঘণ্টা আগে সাঈদীর মামলার বাদীর মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে তদন্ত দাবি মাসুদ সাঈদীর

বিশ্বসাহিত্য কেন্দ্র দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে কাজ করছে। এ উদ্যোগকে আরও বিস্তৃত করতে ২০১৪ সাল থেকে কর্মসূচিটির সঙ্গে যুক্ত রয়েছে বিকাশ। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দেশজুড়ে চার লাখের বেশি বই বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে প্রায় তিন হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের ৩২ লাখের বেশি পাঠক উপকৃত হয়েছেন।

আরও পড়ুন

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২ ৭ ঘণ্টা আগে রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২

শিক্ষাবিদদের মতে, শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলা শুধু পরীক্ষায় ভালো ফলের জন্য নয়; বরং তাদের বিশ্লেষণী ক্ষমতা, ভাষাজ্ঞান, কল্পনাশক্তি ও মূল্যবোধ বিকাশেও গুরুত্বপূর্ণ। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত বইপড়া কার্যক্রম, পাঠাগার ব্যবহারে উৎসাহ এবং পাঠ্যবইয়ের বাইরের জ্ঞানচর্চার সুযোগ বাড়ানো প্রয়োজন।


সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন