ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা ইরানে নতুন করে হামলা না চালানোর আহ্বান আট দেশের শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, বদলাবে শিখনপদ্ধতি দেশের ৭০ পৌরসভায় ৩০০ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার জরুরি পরিস্থিতি মোকাবিলায় ঘরে তিন দিনের খাবার-পানি রাখার পরামর্শ যুক্তরাজ্যের ভারত-পাকিস্তানকে পেছনে ফেলে ক্ষুধা জয়ের অনন্য লড়াইয়ে বাংলাদেশ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনা, নিহত ৩ ও আহত ১৬ খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বেড়েছে, সবচেয়ে ঝুঁকিপূর্ণ অক্টোবর রিয়াদ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, সতর্কতা জারি
সারা দেশ

দুর্গাপূজার ছুটি ও বিচ কার্নিভাল ঘিরে জমজমাট কুয়াকাটা, আশায় ব্যবসায়ীরা

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১৫: ১০
দুর্গাপূজার ছুটি ও বিচ কার্নিভাল ঘিরে জমজমাট কুয়াকাটা, আশায় ব্যবসায়ীরা
সংগৃহীত

বর্ষা মৌসুমের মন্দা কাটিয়ে আবারও পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠছে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কুয়াকাটা। দুর্গাপূজার ছুটি ও আগামী ২৩ ও ২৪ অক্টোবর অনুষ্ঠেয় ‘কুয়াকাটা বিচ কার্নিভাল-২০২৬’ ঘিরে পর্যটকদের আগমন আরও বাড়বে বলে আশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। ইতোমধ্যে আবাসিক হোটেলগুলোর প্রায় ৭০ শতাংশ বুকিং সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পর্যটকদের বাড়তি উপস্থিতিকে কেন্দ্র করে দীর্ঘদিনের লোকসান কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন হোটেল-মোটেল, রেস্তোরাঁ, শামুক-ঝিনুকের দোকান, ডাব ও চায়ের দোকানসহ সৈকতকেন্দ্রিক বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা। অন্যদিকে, পর্যটকদের নিরাপত্তা ও হয়রানিমুক্ত ভ্রমণ নিশ্চিত করতে প্রস্তুতি নিয়েছে প্রশাসন।

সরেজমিনে দেখা গেছে, কয়েক মাসের মন্দা কাটিয়ে কুয়াকাটা সৈকতে পর্যটকদের আনাগোনা বাড়ছে। বর্ষা মৌসুমে পর্যটক কম থাকায় পর্যটননির্ভর বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানকে লোকসান গুনতে হয়েছে। তবে দুর্গাপূজার ছুটি, বিচ কার্নিভাল এবং শীত মৌসুমের আগমন ঘিরে নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন ব্যবসায়ীরা।

আরও পড়ুন

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা ২ ঘণ্টা আগে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, কার্নিভালের উদ্বোধনী দিনে জিরো পয়েন্ট থেকে গঙ্গামতি সৈকত পর্যন্ত বিচ ম্যারাথন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ আয়োজন ঘিরে পর্যটকদের আগ্রহ আরও বাড়বে বলে প্রত্যাশা তাঁদের।

সংশ্লিষ্টদের তথ্যমতে, কুয়াকাটায় প্রায় ২৫০ থেকে ৩০০টি আবাসিক হোটেল-মোটেল এবং শতাধিক খাবারের হোটেল রয়েছে। পর্যটকের সংখ্যা বাড়লে এসব প্রতিষ্ঠানে কর্মচাঞ্চল্য ফিরবে এবং স্থানীয় অর্থনীতিও চাঙা হবে বলে আশা করছেন তাঁরা।

বিচ কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের উপস্থিত থাকার কথা রয়েছে। বিশেষ অতিথি হিসেবে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়ের আব্দুর রহিম সাকি, পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এবং স্থানীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের থাকার কথা রয়েছে। এ ছাড়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা জামান জুঁই ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নূরুন্নাহার চৌধুরীর উপস্থিত থাকার কথা রয়েছে।

আরও পড়ুন

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু ২২ ঘণ্টা আগে পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু

ঢাকা থেকে আসা পর্যটক পারভেজ শাহীন বলেন, এর আগে সাত-আটবার কুয়াকাটায় বেড়াতে এসেছেন তিনি। এবার পরিবারের সদস্যদের নিয়ে এসে ভালো লাগছে। দুই দিন ধরে সেখানে অবস্থান করছেন এবং আরও এক দিন থাকার পরিকল্পনা রয়েছে তাঁর।

খুলনা থেকে আসা পর্যটক শাহিনুর আক্তার জানান, এবারই প্রথম পরিবারের সদস্যদের নিয়ে কুয়াকাটায় এসেছেন। লেবুর বন, ঝাউবন ও গঙ্গামতি ঘুরে তাঁর ভালো লেগেছে। বিচ কার্নিভালের কথা আগে জানলে আরও পরে আসতেন বলেও জানান তিনি।

শামুক-ঝিনুক ব্যবসায়ী মো. রাজু আহমেদ বলেন, এ বছর পর্যটক কম থাকায় তাঁদের বিক্রি কম হয়েছে। তবে চলতি সপ্তাহ থেকে পর্যটকদের আগমন বাড়ছে। ছুটিতে আরও বেশি পর্যটক এলে বিক্রি বাড়বে বলে আশা করছেন তিনি।

আরও পড়ুন

গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় এসআইসহ নিহত ২, আহত ২ ২৩ অক্টোবর ২০২৬ গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় এসআইসহ নিহত ২, আহত ২

ডাব বিক্রেতা মো. আবু সালেহ জানান, বর্ষা মৌসুমে দীর্ঘদিন ব্যবসা মন্দা থাকলেও সামনে পর্যটন মৌসুমে পর্যটকের সংখ্যা বাড়বে বলে আশা করছেন তিনি। এতে বিক্রি বাড়ার পাশাপাশি আগের লোকসান কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে।

চায়ের দোকানি মো. আল আমিন বলেন, বর্ষাকালে পর্যটকের চাপ কম থাকলেও এখন দিন দিন বাড়ছে। সামনের দিনগুলোতে পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে প্রত্যাশা তাঁর।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল মোতালেব শরীফ বলেন, গত মৌসুমে রমজান, নির্বাচন ও নির্বাচন-পরবর্তী পরিস্থিতির কারণে পর্যটকের উপস্থিতি তুলনামূলক কম ছিল। এতে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েন। এবার বিচ কার্নিভালকে ঘিরে ব্যাপক পর্যটক সমাগমের সম্ভাবনা দেখা যাচ্ছে।

আরও পড়ুন

চকরিয়ায় শ্যামলী বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষ, নিহত ২ ২৩ অক্টোবর ২০২৬ চকরিয়ায় শ্যামলী বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষ, নিহত ২

তিনি জানান, দুর্গাপূজার ছুটি ও বিচ কার্নিভাল উপলক্ষে আবাসিক হোটেলগুলোর প্রায় ৭০ শতাংশ বুকিং সম্পন্ন হয়েছে। পর্যটকের চাপ বাড়লে অনেক হোটেলে কক্ষের সংকট দেখা দিতে পারে। গত বছরের লোকসান কাটিয়ে উঠতে এবার ব্যাপক পর্যটক সমাগম প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা পুলিশ, নৌ-পুলিশ ও জেলা প্রশাসন কাজ করছে। ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাদা পোশাকেও নজরদারি চালানো হচ্ছে। সৈকত ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে উদ্যোগ নিয়েছে কুয়াকাটা পৌরসভা কর্তৃপক্ষ।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. নাজমুল হাসান বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে পর্যটকেরা কুয়াকাটায় আসছেন। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। বিচ কার্নিভাল উপলক্ষে পর্যটকের সংখ্যা বাড়লেও নিরাপত্তার দায়িত্বে কোনো শিথিলতা থাকবে না। পর্যটকেরা যাতে নির্বিঘ্নে দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে পারেন, সে জন্য পুলিশ তৎপর রয়েছে।

কুয়াকাটা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াছিন ছাদেক বলেন, পর্যটকেরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে। খাবারের হোটেল ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে প্রতারণা ঠেকাতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। খাবারের মান যাচাইয়ের পাশাপাশি পচা-বাসি খাবার পরিবেশনের অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট ২৩ অক্টোবর ২০২৬ অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট

কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যসচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানান, বিচ কার্নিভাল উপলক্ষে বিভিন্ন প্রশাসনিক সংস্থার সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পর্যটকদের সুবিধার্থে ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি মেডিকেল টিমসহ প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হচ্ছে।

দুর্গাপূজার ছুটি, বিচ কার্নিভাল ও শীত মৌসুমকে ঘিরে এখন পর্যটকদের বাড়তি উপস্থিতির প্রত্যাশায় কুয়াকাটার ব্যবসায়ীরা। তাঁদের আশা, পর্যটকের সংখ্যা বাড়লে দীর্ঘদিনের মন্দা কাটিয়ে স্থানীয় পর্যটন ব্যবসায় নতুন গতি ফিরবে।

সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন