ছবি ভিডিও মতামত
সর্বশেষ
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল, দেশের সীমান্তে সক্রিয় ৪ হাজার ৮৩৯ চোরাকারবারি পরিবারে ক্যানসারের ইতিহাস থাকলে যে ৩ পরীক্ষা জরুরি যশোরে আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী আটক স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আসছে: স্বাস্থ্যমন্ত্রী সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন, সরানো হলো আশরাফুলকে জাতিসংঘের অর্থবহ সংস্কারের পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন ভাবনা, আলোচনায় ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ
সারা দেশ

নানাবাড়ির উঠানে খেলছিল, পুকুরে মিলল ৪ বছরের শিশুর লাশ

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১৩: ৪২
নানাবাড়ির উঠানে খেলছিল, পুকুরে মিলল ৪ বছরের শিশুর লাশ
সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দ্বীন ইসলাম ওরফে হামজা নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। হামজা ওই গ্রামের বাসিন্দা মাশরাফিল ওরফে সোহানের ছেলে।

আরও পড়ুন

যশোরে আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী আটক ৬ ঘণ্টা আগে যশোরে আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী আটক

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে হামজা। বুধবার সকালে বাড়ির উঠান ও আশপাশে খেলাধুলা করছিল সে। এ সময় সবার অগোচরে পাশের পুকুরে পড়ে যায় শিশুটি।

বেশ কিছুক্ষণ হামজাকে দেখতে না পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে তল্লাশি চালিয়ে তাকে নিথর অবস্থায় উদ্ধার করা হয়।

পরে স্বজনরা দ্রুত শিশুটিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

গাজীপুরে গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ১৮ ঘণ্টা আগে গাজীপুরে গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির অপমৃত্যুর বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।


সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন