ছবি ভিডিও মতামত
সর্বশেষ
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল, দেশের সীমান্তে সক্রিয় ৪ হাজার ৮৩৯ চোরাকারবারি পরিবারে ক্যানসারের ইতিহাস থাকলে যে ৩ পরীক্ষা জরুরি যশোরে আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী আটক স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আসছে: স্বাস্থ্যমন্ত্রী সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন, সরানো হলো আশরাফুলকে জাতিসংঘের অর্থবহ সংস্কারের পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন ভাবনা, আলোচনায় ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ
সারা দেশ

রিয়াদে ২৬ অক্টোবর বিমানের ফ্লাইট, শুরু হয়েছে দাম্মামে

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ২২: ০২
রিয়াদে ২৬ অক্টোবর বিমানের ফ্লাইট, শুরু হয়েছে দাম্মামে
সংগৃহীত

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ইয়েমেনের হুতিদের হামলার পর পরিস্থিতির উন্নতি হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আগামী ২৬ অক্টোবর রিয়াদে একটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় পতাকাবাহী সংস্থাটি এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ সময় রাত ১টা ২৫ মিনিটে ফ্লাইটটি ঢাকা ছাড়ার কথা রয়েছে।

সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে রিয়াদে পরবর্তী ফ্লাইট পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বিমান।

আরও পড়ুন

যশোরে আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী আটক ৮ ঘণ্টা আগে যশোরে আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী আটক

এদিকে আজ দাম্মামে ফ্লাইট চলাচল আবার শুরু করেছে বিমান। ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। এসব ফ্লাইটে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহার করা হবে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিমানের বিজি৩৫০ ফ্লাইটটি আজ দাম্মাম থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। সন্ধ্যা ৬টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেটি আকাশেই ছিল।

আরও পড়ুন

গাজীপুরে গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ১৯ ঘণ্টা আগে গাজীপুরে গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

জেদ্দার গন্তব্যে ২২ অক্টোবর ঢাকা থেকে দুটি ফ্লাইট পরিচালনা করবে বিমান। এরপর ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে একটি করে ফ্লাইট চলবে।

মদিনায় ১৮ অক্টোবর থেকে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ দিয়ে স্বাভাবিক নিয়মে ফ্লাইট চলাচল করছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে এয়ারলাইনস।

ফ্লাইটের সূচিতে আরও কোনো পরিবর্তন এলে যাত্রীদের তা জানানো হবে। বুকিং ও ভ্রমণের তথ্যের জন্য যাত্রীদের বিমানের বিক্রয়কেন্দ্রগুলোতে (সেলস অফিস) যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন