ছবি ভিডিও মতামত
সর্বশেষ
রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ ইসলামিক কুইজে অংশ নিলেই মিলতে পারে ফ্রি ওমরাহ প্যাকেজ শ্রমিকের ন্যায্য মজুরি আন্দোলনে সহিংসতার উসকানি কারা দিচ্ছে? বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্যান ব্যবহারে ২ হাজার ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের সম্ভাবনা সুনামগঞ্জে ভয়াবহ আগুনে ১৩ বসতঘর পুড়ে ছাই সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে আইনে পরিণত হচ্ছে অধ্যাদেশ আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণ গাজীপুরে তুরাগ নদে ডুবে পোশাকশ্রমিকের মৃ/ত্যু, ৩ ঘণ্টা পর মর/দেহ উদ্ধার স্থানীয় নির্বাচনে জয়ের সম্ভাবনা বেশি এমন প্রার্থীকে মনোনয়ন দেবে বিএনপি: রিজভী ২০২৭ সালের ছুটির তালিকায় কী থাকছে, জানাল মন্ত্রিসভা
খেলা

মাত্র ২২ বছরেই ছেলেদের দলের প্রধান কোচ জেইনেপ মেস্তান

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১২: ২০
মাত্র ২২ বছরেই ছেলেদের দলের প্রধান কোচ জেইনেপ মেস্তান
সংগৃহীত

ফুটবল মাঠে কোচের দায়িত্ব পালন করছেন ২২ বছর বয়সী এক তরুণী। তার অধীনে অনুশীলন করছেন পুরুষ ফুটবলাররা।

বয়স কিংবা নারী পরিচয়—কোনোটিই তার দায়িত্ব পালনের পথে বাধা হয়ে দাঁড়ায়নি। বরং খেলোয়াড়দের কাছ থেকে পাচ্ছেন একজন পুরুষ কোচের মতোই সম্মান ও সহযোগিতা।

এই তরুণীর নাম জেইনেপ মেস্তান। এত অল্প বয়সেই ছেলেদের একটি ফুটবল দলের প্রধান কোচ হয়ে আলোচনায় এসেছেন তিনি।

তার এই দায়িত্ব গ্রহণ শুধু ব্যতিক্রমী একটি ঘটনা নয়, বরং ফুটবলে নারীদের অংশগ্রহণ ও নেতৃত্বের নতুন সম্ভাবনাও সামনে নিয়ে এসেছে।

আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার ১৬ ঘণ্টা আগে বাংলাদেশের বিপক্ষে ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

জেইনেপ মেস্তান সম্প্রতি তুরস্কের মানিসা প্রদেশের সুপার অ্যামেচার লিগে খেলা তুরগুতলুসপোরের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন। ২০২৬-২৭ মৌসুমের জন্য তাকে নিয়োগ দিয়েছে ক্লাবটি। তিনিই তুরগুতলুসপোরের ইতিহাসে প্রথম নারী প্রধান কোচ।

কে এই জেইনেপ মেস্তান?

জেইনেপ মেস্তানের জন্ম ২০০৪ সালের ৩০ জুলাই, তুরস্কের ইজমির প্রদেশের বর্নোভা জেলায়। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি আগ্রহ ছিল তার। খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তী সময়ে কোচিংকেই নিজের মূল লক্ষ্য হিসেবে বেছে নেন।

মেস্তান এজে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিজ্ঞান অনুষদ থেকে পড়াশোনা সম্পন্ন করেছেন। খেলোয়াড়ি জীবনের পাশাপাশি খেলাধুলাবিষয়ক শিক্ষা ও কোচিংয়ের প্রতি আগ্রহ তাকে এই পেশায় এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।

আরও পড়ুন

বিসিবির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড ১৬ ঘণ্টা আগে বিসিবির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড

এক সাক্ষাৎকারে মেস্তান জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কারণেই তুলনামূলক কম বয়সে খেলোয়াড়ি জীবন থেকে সরে এসে কোচিংয়ের দিকে মনোযোগ দেন।

যেভাবে শুরু ফুটবল ক্যারিয়ার

২০১৯ সালে কারশিয়াকা স্পোরের হয়ে খেলোয়াড়ি ক্যারিয়ার শুরু করেন মেস্তান। এরপর তিনি কোনাক বেলেদিয়েসপোর, বর্নোভা হিতাব স্পোর, সোমা জাফের স্পোর ও জেনচলিক এবং বর্নোভা জেনচ ইলদিজলার স্পোরের হয়ে খেলেছেন।

নারীদের ফুটবলে বিভিন্ন দলে খেলার অভিজ্ঞতা অর্জনের পর কোচিংয়ের দিকে ঝুঁকতে শুরু করেন মেস্তান। নারী ও পুরুষ—উভয় দলের সহকারী কোচ হিসেবেও কাজ করার অভিজ্ঞতা আছে তার।

আরও পড়ুন

গোড়ালির চোটে নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না মারুফা আক্তার ১৭ ঘণ্টা আগে গোড়ালির চোটে নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না মারুফা আক্তার

এরপর আসে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অধ্যায়। গত সেপ্টেম্বরে তুরগুতলুসপোরের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান মেস্তান। মাত্র ২২ বছর বয়সে ছেলেদের সিনিয়র দল পরিচালনার দায়িত্ব পেয়ে তুরস্কের ফুটবলে আলোচনার জন্ম দেন এই তরুণী।

খেলোয়াড়দের কাছ থেকে পাচ্ছেন সম্মান

একজন নারী কোচ হিসেবে পুরুষ ফুটবলারদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা কেমন? এ প্রশ্নের উত্তর দিয়েছেন মেস্তান নিজেই।

আরও পড়ুন

নেইমারের পর ব্রাজিল-আর্জেন্টিনার আরও দুই ফুটবলারের হাতে বাংলাদেশের জার্সি ১৭ ঘণ্টা আগে নেইমারের পর ব্রাজিল-আর্জেন্টিনার আরও দুই ফুটবলারের হাতে বাংলাদেশের জার্সি

তিনি বলেন, ‘খেলোয়াড়েরা আমার সঙ্গে স্বাভাবিক আচরণ করে। একজন পুরুষ কোচের সঙ্গে তারা যেভাবে কাজ করে, আমার সঙ্গেও ঠিক সেভাবেই কাজ করে। তাদের কারও আচরণে আমাকে ছোট করে দেখার কিংবা আমার প্রতি ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণের কোনো ইঙ্গিত আমি পাইনি। সবার চোখেই আমি সেই আগ্রহের ঝলক দেখেছি।’

লক্ষ্য তুরগুতলুসপোরকে এগিয়ে নেওয়া

একসময় তুরস্কের দ্বিতীয় ও তৃতীয় বিভাগে খেলা তুরগুতলুসপোর সাম্প্রতিক সময়ে অবনমনের মুখে পড়ে। বর্তমানে দলটি মানিসা সুপার অ্যামেচার লিগে খেলছে। ক্লাবটির লক্ষ্য আবারও উচ্চতর পর্যায়ে ফিরে আসা।

দায়িত্ব নিয়েই দলকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করেছেন মেস্তান। তার তাৎক্ষণিক লক্ষ্য নিজেদের গ্রুপে শীর্ষস্থান অর্জন করা এবং প্লে-অফে ভালো ফল করে পরবর্তী উচ্চতর লিগে জায়গা করে নেওয়া।

আরও পড়ুন

আইয়ারের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন, পাশে দাঁড়ালেন গম্ভীর ১৯ ঘণ্টা আগে আইয়ারের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন, পাশে দাঁড়ালেন গম্ভীর

কিংবদন্তি কোচদের মধ্যে পেপ গার্দিওলা এবং তুরস্কের কোচদের মধ্যে সেরজেন ইয়ালচিনকে নিজের আদর্শ হিসেবে উল্লেখ করেছেন মেস্তান।

ফুটবলে নারীদের অংশগ্রহণ বাড়ার আশা

শুধু নিজের ক্যারিয়ার গড়াই নয়, তুরস্কের ফুটবলে নারীদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও আগ্রহী মেস্তান। তার বিশ্বাস, নারীরাও ফুটবলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারেন।

খেলোয়াড়দের প্রতি সম্মান দেখানোকে নিজের কোচিং দর্শনের গুরুত্বপূর্ণ অংশ মনে করেন মেস্তান। তার মতে, ‘একজন কোচ খেলোয়াড়কে সম্মান না করলে খেলোয়াড়ের কাছ থেকেও সম্মান আশা করতে পারেন না।’

খেলা থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন