https://newsbdc.com/entertainment-drama/mwabgknax5
ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় প্রকাশ করলেন অভিনেত্রী নাজনীন নীহা
এ প্রজন্মের অভিনেত্রী নাজনীন নীহা। টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন তিনি। ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রেখেছেন এই অভিনেত্রী। এবার স্বামীর সঙ্গে ওমরাহ পালনের ছবি প্রকাশ করে বৈবাহিক জীবনের খবর সামনে আনলেন নীহা।
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে কাবা শরিফের সামনে স্বামীর সঙ্গে তোলা দুটি ছবি পোস্ট করেন তিনি। তবে ছবিতে স্বামীর মুখ আড়ালে রেখেছেন অভিনেত্রী।
আরও পড়ুন
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ১ ঘণ্টা আগে
ছবি প্রকাশের পাশাপাশি নিজের অনুভূতির কথাও জানিয়েছেন নীহা। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘যে অধ্যায়টি আমরা নিজেদের মধ্যে গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম, এখন সে পথচলার গল্প আনন্দের সঙ্গে সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি।’
তিনি আরও লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং তাঁর পবিত্র ঘরে আমাদের একসঙ্গে আসার সুযোগ করে দিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। আমাদের এ বন্ধন যেন সবসময় বরকতে পরিপূর্ণ থাকে।’
আরও পড়ুন
লাল শাড়ি ও সোনালি গহনায় কনের সাজে অভিনেত্রী পূর্ণিমা ২০ নভেম্বর ২০২৬
নীহার এই পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়েছে। ভক্ত-অনুরাগীরাও তাঁকে নতুন জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন।
এর আগে গত জুনের শেষ দিকে ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাসে ‘এনগেজড’ উল্লেখ করেছিলেন নাজনীন নীহা। এরপর তাঁর বাগদানের খবর ছড়িয়ে পড়ে। তবে সে সময় আনুষ্ঠানিকভাবে বাগদানের কোনো ঘোষণা দেননি অভিনেত্রী। শুধু জানিয়েছিলেন, তিনি আর সিঙ্গেল নন। বাকি বিষয়গুলো সময় হলে সবাই জানতে পারবেন বলেও গণমাধ্যমকে জানিয়েছিলেন তিনি।
আরও পড়ুন
বিয়ের সাজে মেহজাবীন-মিম-তিশা, পেছনে যে কারণ ১৯ নভেম্বর ২০২৬
এবার স্বামীর সঙ্গে ছবি প্রকাশের মধ্য দিয়ে ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় সামনে আনলেন নীহা। তবে এখনো স্বামীর পরিচয় প্রকাশ করেননি অভিনেত্রী।
বিভিন্ন মাধ্যমে পাওয়া তথ্যানুযায়ী, আগেই তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে। নীহার স্বামী বাংলাদেশের নাগরিক নন, তিনি পাকিস্তানি—এমন তথ্যও ছড়িয়েছে। তবে এ বিষয়ে নীহা বা তাঁর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।