ছবি ভিডিও মতামত
সর্বশেষ
প্রধানমন্ত্রীর জাপান সফর নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরেন্দ্র অঞ্চলের ১২৩ উপজেলায় পানি ও স্যানিটেশন সুবিধা বাড়াবে সরকার আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার অভিযোগ নিয়ে যা বললেন রিজভী ব্যাঙ্ককে বাংলাদেশকে আশ্বাস, নিশ্চিত নয় অর্থায়ন বিক্ষোভে উত্তাল মণিপুর, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংবিধান সংশোধন কমিটির বৈঠক গাজীপুরে গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ৬৪ লাখের বেশি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা ইরানে নতুন করে হামলা না চালানোর আহ্বান আট দেশের
বিনোদন

স্বামী-স্ত্রী আলাদা দেশে থাকতেই পারেন: ওমর সানী

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১৪: ৩২
স্বামী-স্ত্রী আলাদা দেশে থাকতেই পারেন: ওমর সানী
সংগৃহীত

স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী ও ছেলে ফারদিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদ জানিয়েছেন চিত্রনায়ক ওমর সানী। পরিবারকে নিয়ে ভিত্তিহীন পোস্ট ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে না নিলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একই সঙ্গে চলচ্চিত্রশিল্পীদের ব্যক্তিগত জীবন নিয়ে অযাচিত আলোচনা এবং নারী শিল্পীদের অসম্মান করে কনটেন্ট তৈরির সমালোচনা করেছেন এই অভিনেতা।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মাঠে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ওমর সানী অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু পেজ ও ব্যক্তি তাঁকে, তাঁর স্ত্রী মৌসুমী এবং সন্তানদের নিয়ে মনগড়া তথ্য ছড়িয়ে পরিবারকে প্রচারের উপকরণ হিসেবে ব্যবহার করছেন।

আরও পড়ুন

চীনে মুক্তি পেল প্রথম পূর্ণদৈর্ঘ্য এআই চলচ্চিত্র, বক্স অফিসে অনিশ্চয়তা ২৩ অক্টোবর ২০২৬ চীনে মুক্তি পেল প্রথম পূর্ণদৈর্ঘ্য এআই চলচ্চিত্র, বক্স অফিসে অনিশ্চয়তা

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমাদেরকে ক্যাশ করে কয় টাকা কামাই করবি বাবা তোরা? কী লাভ? এই টাকা কে খাবে শিয়াল-কুকুরে খাবে। আমাদেরকে একটা ব্যবসার জিনিস বানিয়ে ফেলেছে।’

আরও পড়ুন

নরওয়েতে একা দেব, রুক্মিণীর সঙ্গে দূরত্বের গুঞ্জন ২৩ অক্টোবর ২০২৬ নরওয়েতে একা দেব, রুক্মিণীর সঙ্গে দূরত্বের গুঞ্জন

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়ায়, ওমর সানী ও মৌসুমীর ছেলে ফারদিন পরিবারের সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে যুক্তরাষ্ট্রের বাসা থেকে মাকে বের করে দিয়েছেন। এই প্রচারণাকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ওমর সানী। তাঁর ভাষ্য, ফারদিন বর্তমানে দুবাইয়ে রয়েছেন, আর মৌসুমী আছেন যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে তাঁদের কোনো সম্পত্তি নেই বলেও দাবি করেন তিনি।

পরিবারকে ঘিরে এমন প্রচারণার কারণে সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে বলে জানান এই অভিনেতা। বিষয়টি নিয়ে তাঁর ছেলে ফারদিনও উদ্বিগ্ন। এ বিষয়ে ছেলের সঙ্গে তাঁর কথা হয়েছে জানিয়ে ওমর সানী বলেন, ফারদিন তাঁকে এসব অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন।

আরও পড়ুন

ঐশ্বরিয়ার হাত ছোঁয়ায় সালমানকে বকেছিলেন বানসালি, জানালেন স্মিতা ২৩ অক্টোবর ২০২৬ ঐশ্বরিয়ার হাত ছোঁয়ায় সালমানকে বকেছিলেন বানসালি, জানালেন স্মিতা

স্ত্রী মৌসুমীর ব্যক্তিগত জীবন নিয়ে অযাচিত আলোচনা প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন। স্বামী-স্ত্রী আলাদা দেশে থাকতেই পারেন।’ তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে ভিত্তিহীন গল্প ছড়ানোর কোনো যৌক্তিকতা নেই বলেও মন্তব্য করেন তিনি।

চলচ্চিত্রশিল্পীদের নেতিবাচকভাবে উপস্থাপন এবং নারী শিল্পীদের ব্যক্তিগত মুহূর্ত ও শারীরিক গঠন নিয়ে অশালীন কনটেন্ট তৈরির প্রবণতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ওমর সানী। তাঁর অভিযোগ, বিএফডিসিতে শিল্পীদের ব্যক্তিগত মুহূর্ত ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটছে। এ ধরনের কর্মকাণ্ড শিল্পীদের ব্যক্তিগত গোপনীয়তা ও সম্মানকে ক্ষুণ্ন করছে বলে মনে করেন তিনি।

আরও পড়ুন

যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট ২৩ অক্টোবর ২০২৬ যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট

চলচ্চিত্র অঙ্গনের মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থের প্রতি আহ্বান জানান এই অভিনেতা। তাঁর মতে, শিল্পীদের নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো এবং নেতিবাচক প্রচারণা অব্যাহত থাকলে নতুন প্রজন্মের অনেকে চলচ্চিত্র অঙ্গনে আসতে নিরুৎসাহিত হতে পারেন।

আরও পড়ুন

‘আমি মুসলিম, তবে নামাজের সঙ্গে সম্পর্ক নেই’: শাবানা আজমি ২৩ অক্টোবর ২০২৬ ‘আমি মুসলিম, তবে নামাজের সঙ্গে সম্পর্ক নেই’: শাবানা আজমি

নিজের ও মৌসুমীর বয়স এবং শারীরিক গঠন নিয়েও অযাচিত আলোচনা বন্ধের আহ্বান জানান ওমর সানী। তাঁর বক্তব্য, ব্যক্তিগত জীবন নিয়ে মনগড়া তথ্য ছড়িয়ে কাউকে হেয় করা উচিত নয়। কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চাইতেও তাঁর আপত্তি নেই। তবে পরিবারকে নিয়ে মিথ্যা প্রচারণা বন্ধ হওয়া প্রয়োজন বলে জোর দেন তিনি।


বিনোদন থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Cinema নিয়ে আরও পড়ুন