ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
বিনোদন

হুমায়ূন আহমেদের লেখায় বাংলা ভাষার প্রতি টান আরও বাড়ে: অনুপম রায়

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১৪: ২৮
হুমায়ূন আহমেদের লেখায় বাংলা ভাষার প্রতি টান আরও বাড়ে: অনুপম রায়
সংগৃহীত

বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখার প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন কলকাতার সংগীতশিল্পী অনুপম রায়। সম্প্রতি হুমায়ূন আহমেদের ‘নলিনী বাবু বিএসসি’ বইটি পড়া শেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি জানিয়েছেন তিনি।

ফেসবুকে দেওয়া এক পোস্টে অনুপম রায় লিখেছেন, ‘হুমায়ূন আহমেদের লেখা পড়তে আমার বরাবরই ভীষণ ভালো লাগে। সদ্য শেষ করলাম ‘নলিনী বাবু বিএসসি’। আরও একটা আশ্চর্য গল্প!’

আরও পড়ুন

তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ৩৯ মিনিট আগে তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

হুমায়ূন আহমেদের লেখার সঙ্গে একধরনের গভীর আত্মীয়তা অনুভব করেন বলেও জানিয়েছেন অনুপম। তাঁর মতে, পৃথিবীকে দেখার লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গি, অসাধারণ রসবোধ এবং বিজ্ঞান ও কল্পবিজ্ঞানের সহজ মেলবন্ধন তাঁকে বারবার মুগ্ধ করে।

বইটি পড়ার অনুভূতি জানিয়ে অনুপম আরও লিখেছেন, ‘গল্পটা একই সঙ্গে মন ভালো করে দেয়, আবার মন খারাপও করায়। হুমায়ূন আহমেদ পড়লে বাংলা আর বাংলা ভাষার প্রতি ভালোবাসাটা আরও বেড়ে যায়।’

আরও পড়ুন

লাল শাড়ি ও সোনালি গহনায় কনের সাজে অভিনেত্রী পূর্ণিমা ২০ নভেম্বর ২০২৬ লাল শাড়ি ও সোনালি গহনায় কনের সাজে অভিনেত্রী পূর্ণিমা

অনুপম রায় সংগীতশিল্পীর পাশাপাশি গীতিকার ও সুরকার হিসেবেও পরিচিত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন তিনি। সংগীতজগতে আসার আগে বেঙ্গালুরুতে টেক্সাস ইনস্ট্রুমেন্টসে প্রকৌশলী হিসেবে কাজ করেছেন।

২০১০ সালে সৃজিত মুখার্জি পরিচালিত ‘অটোগ্রাফ’ সিনেমার মাধ্যমে সংগীতজগতে ব্যাপক পরিচিতি পান অনুপম। সিনেমাটিতে তাঁর গাওয়া ‘আমাকে আমার মতো থাকতে দাও’ ও ‘বেঁচে থাকার গান’ শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা পায়। পরে ‘পিকু’, ‘পিঙ্ক’ ও ‘অক্টোবর’-এর মতো বলিউড সিনেমায়ও সংগীত পরিচালনা করেন তিনি। ‘তুমি যাকে ভালোবাসো’ গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা গীতিকারের স্বীকৃতিও পেয়েছেন এই শিল্পী।

বিনোদন থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Cinema নিয়ে আরও পড়ুন