https://newsbdc.com/entertainment/mwbsxx1k79
ডব্লিউডব্লিউই তারকা ‘কেইন’ যুক্তরাষ্ট্রের সিনেটর হওয়ার আলোচনায়
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন কিংবদন্তি প্রফেশনাল রেসলার ও সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন গ্লেন জ্যাকবস। ডব্লিউডব্লিউইতে ‘কেইন’ নামে পরিচিত এই সাবেক রেসলারকে টেনেসি অঙ্গরাজ্যের শূন্য হতে যাওয়া একটি সিনেট আসনে নিয়োগ দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।
২০১৮ সালে রেসলিং ক্যারিয়ার থেকে সরে রাজনীতিতে যুক্ত হন ডব্লিউডব্লিউই হল অব ফেমার গ্লেন জ্যাকবস। ওই বছর তিনি টেনেসির নক্স কাউন্টির মেয়র নির্বাচিত হন। চলতি বছরের সেপ্টেম্বরে তার দ্বিতীয় মেয়াদ শেষ হয়েছে।
আরও পড়ুন
তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ৪৯ মিনিট আগে
বর্তমান সিনেটর মার্শা ব্ল্যাকবার্ন আগামী বছরের জানুয়ারিতে টেনেসির গভর্নর হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। ফলে তার ছেড়ে দেওয়া সিনেট আসনে নতুন প্রতিনিধি নিয়োগের সুযোগ তৈরি হবে।
টেনেসির নিয়ম অনুযায়ী, সিনেটের কোনো আসন শূন্য হলে পরবর্তী নির্বাচন, অর্থাৎ ২০২৮ সাল পর্যন্ত ওই পদে কাউকে নিয়োগ দিতে পারেন অঙ্গরাজ্যের গভর্নর।
২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে মার্শা ব্ল্যাকবার্নের নির্বাচনী প্রচারণার কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেছিলেন জ্যাকবস। ‘ওয়াশিংটন সান’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ব্ল্যাকবার্নের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে সম্ভাব্য সিনেটর হিসেবে আলোচনায় রয়েছেন তিনি। এ ছাড়া ‘দ্য ন্যাশভিল ব্যানার’-এর তথ্যমতে, ব্ল্যাকবার্নের ঘনিষ্ঠ সূত্রগুলোর তৈরি করা চার সদস্যের সংক্ষিপ্ত তালিকায়ও রয়েছে জ্যাকবসের নাম।
আরও পড়ুন
লাল শাড়ি ও সোনালি গহনায় কনের সাজে অভিনেত্রী পূর্ণিমা ২০ নভেম্বর ২০২৬
গত ৪ নভেম্বর ‘ফক্স নিউজ রানডাউন’ পডকাস্টে সিনেটে নিয়োগ পাওয়ার বিষয়ে নিজের আগ্রহের কথা জানান জ্যাকবস। তিনি বলেন, ‘এটি আমার জন্য নিঃসন্দেহে অনেক বড় সম্মানের বিষয়। তাই বিষয়টি আমি অত্যন্ত গুরুত্বের সঙ্গেই বিবেচনা করব।’
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।