ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
বিনোদন

অনুমতি ছাড়া পুরোনো ছবি প্রকাশে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি লুবাবার

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০: ৫৮
অনুমতি ছাড়া পুরোনো ছবি প্রকাশে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি লুবাবার
সংগৃহীত

শিশুশিল্পী হিসেবে পরিচিতি পাওয়া সিমরিন লুবাবা নিজের ব্যক্তিগত গোপনীয়তা ও ধর্মীয় সিদ্ধান্তের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন। তাঁর অনুমতি ছাড়া পুরোনো ছবি ব্যবহার করে কোনো সংবাদ, প্রতিবেদন, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট কিংবা প্রচারণা চালানো হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এ সতর্কবার্তা দেন লুবাবা।

আরও পড়ুন

তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ১৫ মিনিট আগে তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

স্ট্যাটাসে তিনি জানান, বর্তমানে ছবি বা ভিডিও প্রকাশে আগ্রহী নন। ধর্মীয় বিধান অনুসারে পর্দা ও ব্যক্তিগত গোপনীয়তা বজায় রেখে চলতে চান। তাই তাঁর পুরোনো ছবি ব্যবহার করে কোনো ধরনের সংবাদ বা প্রচারণা চালানো তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত ও সম্মতির পরিপন্থী।

লুবাবা আরও বলেন, তাঁর অনুমতি ছাড়া ছবি ব্যবহার করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইনের আশ্রয় নেবেন। একই সঙ্গে তাঁর ব্যক্তিগত গোপনীয়তা ও ধর্মীয় সিদ্ধান্তকে সম্মান করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

লাল শাড়ি ও সোনালি গহনায় কনের সাজে অভিনেত্রী পূর্ণিমা ২০ নভেম্বর ২০২৬ লাল শাড়ি ও সোনালি গহনায় কনের সাজে অভিনেত্রী পূর্ণিমা

নিজের পোস্টের মন্তব্যের ঘরেও বিষয়টি নিয়ে বিস্তারিত লেখেন এই সাবেক শিশুশিল্পী। সেখানে তিনি ইসলামে পর্দা, শালীনতা ও নারীর সম্মানের গুরুত্ব তুলে ধরেন। কারও সম্মতি ছাড়া তাঁর ছবি বা ব্যক্তিগত বিষয় প্রকাশ না করার অনুরোধ জানান।

আরও পড়ুন

বিয়ের সাজে মেহজাবীন-মিম-তিশা, পেছনে যে কারণ ১৯ নভেম্বর ২০২৬ বিয়ের সাজে মেহজাবীন-মিম-তিশা, পেছনে যে কারণ

লুবাবা তাঁর অনুরোধে সাড়া দিয়ে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার বিষয়ে সমর্থন ও সহযোগিতা জানানো ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

উল্লেখ্য, শৈশব থেকেই বিনোদন অঙ্গনে পরিচিত মুখ সিমরিন লুবাবা। প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে অল্প বয়সে অভিনয়ে যাত্রা শুরু করেন তিনি। শিশুশিল্পী হিসেবে পরিচিতি পাওয়ার পাশাপাশি মডেলিংয়েও কাজ করেছেন। তবে গত বছরের শেষ দিকে বিনোদন অঙ্গন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন লুবাবা।

বিনোদন থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Cinema নিয়ে আরও পড়ুন