ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
বিনোদন

অটোচালকের মেয়ে থেকে ‘রামায়ণ’-এর অভিনেত্রী, ভাগ্য খুলল সুরভির

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২: ২১
অটোচালকের মেয়ে থেকে ‘রামায়ণ’-এর অভিনেত্রী, ভাগ্য খুলল সুরভির
সংগৃহীত

বলিউডে কোনো গডফাদার ছাড়াই নিজের চেষ্টায় জায়গা করে নিয়েছেন—এমন অভিনেতা-অভিনেত্রীর সংখ্যা কম নয়। তাঁদের মধ্যে এবার আলোচনায় এসেছেন আসামের অভিনেত্রী সুরভি দাস। নীতেশ তিওয়ারির বহুল আলোচিত চলচ্চিত্র ‘রামায়ণ’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি। রণবীর কাপুর ও সাই পল্লবী অভিনীত এই ছবিতে সীতার ছোট বোন শ্রুতকীর্তির চরিত্রে দেখা যাবে তাঁকে।

বলিউডের বড় পর্দায় পৌঁছানোর পথ সুরভির জন্য সহজ ছিল না। আসামের এক সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারে তাঁর বেড়ে ওঠা। তাঁর বাবা অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। পরিবারের আর্থিক সংকটের কারণে অল্প বয়স থেকেই সংগ্রাম করতে হয়েছে সুরভিকে। পরিবারের পাশে দাঁড়ানোর দায়িত্বও নিয়েছিলেন তিনি। তবে অভিনয়ের প্রতি ভালোবাসা কখনো ছাড়েননি।

আরও পড়ুন

তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ২০ মিনিট আগে তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

২০২২ সালের নভেম্বরে বাবাকে হারান সুরভি। বাবার মৃত্যুর পর জীবনে বড় শূন্যতা তৈরি হলেও নিজের স্বপ্নপূরণের চেষ্টা চালিয়ে যান তিনি।

পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে শিক্ষকতা করেছেন সুরভি। কাজ করেছেন করপোরেট প্রতিষ্ঠানেও। চাকরির পাশাপাশি অভিনয়ের প্রতি আগ্রহ থেকে ইউটিউবে ভিডিও তৈরি শুরু করেন। কোনো চলচ্চিত্রের পূর্ব অভিজ্ঞতা ছাড়াই একসময় বলিউডের বড় একটি প্রযোজনায় কাজের সুযোগ পান তিনি।

আরও পড়ুন

লাল শাড়ি ও সোনালি গহনায় কনের সাজে অভিনেত্রী পূর্ণিমা ২০ নভেম্বর ২০২৬ লাল শাড়ি ও সোনালি গহনায় কনের সাজে অভিনেত্রী পূর্ণিমা

সুরভির অভিনয়জীবন শুরু হয় অসমীয়া বিভিন্ন প্রকল্পের মাধ্যমে। এরপর ২০২১ সালে কালার্স টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘নিমা দেনজংপা’-তে প্রধান চরিত্রে অভিনয় করেন। এই ধারাবাহিকের মাধ্যমে হিন্দি টেলিভিশনের দর্শকদের কাছে পরিচিতি পান তিনি। পরে ‘পান্ডিয়া স্টোর’ ধারাবাহিকেও অভিনয় করেন।

আরও পড়ুন

বিয়ের সাজে মেহজাবীন-মিম-তিশা, পেছনে যে কারণ ১৯ নভেম্বর ২০২৬ বিয়ের সাজে মেহজাবীন-মিম-তিশা, পেছনে যে কারণ

ছোট পর্দায় নিজেকে প্রতিষ্ঠিত করার পর এবার বড় পর্দায় কাজের সুযোগ পেয়েছেন সুরভি। নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ চলচ্চিত্রে তিনি অভিনয় করছেন শ্রুতকীর্তির চরিত্রে। শ্রুতকীর্তি সীতার ছোট বোন এবং শত্রুঘ্নের স্ত্রী।

এক সাক্ষাৎকারে নিজের এই যাত্রা নিয়ে অনুভূতি প্রকাশ করে সুরভি বলেন, চলচ্চিত্রে পূর্ব অভিজ্ঞতা ছাড়াই মুম্বাই এসে এত বড় একটি সিনেমার অংশ হতে পারা তাঁর জন্য আশীর্বাদস্বরূপ।

বিনোদন থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Cinema নিয়ে আরও পড়ুন