https://newsbdc.com/international-india/mwfabrqq26
বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে দুপক্ষের সুবিধাজনক সময়ে: ভারত
বাংলাদেশ ও ভারতের মধ্যকার পরবর্তী কনস্যুলার সংলাপ দুই পক্ষের সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
শুক্রবার (১৩ নভেম্বর) নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান মুখপাত্র রণধীর জয়সওয়াল।
আরও পড়ুন
ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ ২০ নভেম্বর ২০২৬
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার কনস্যুলার সংলাপের পরবর্তী পর্বটি উভয় পক্ষের সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে। সেখানে ভ্রমণসংক্রান্ত সংশোধিত ব্যবস্থার বিষয়েও আলোচনা হবে।
রণধীর জয়সওয়াল আরও জানান, বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর আওতায় বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে ভারত।
এর আগে আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য দুই দেশের পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়।
আরও পড়ুন
হুতি হামলার আশঙ্কায় সৌদিতে দুই দিনে ১৫ দফা সতর্কতা ২০ নভেম্বর ২০২৬
ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানায়, সময়সূচি সমন্বয় করতে না পারায় গত সপ্তাহে কূটনৈতিক পত্রের মাধ্যমে ঢাকার বৈঠকটি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানায় ভারত।
তবে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী নয়াদিল্লি। বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সুসংগঠিত কাঠামোর আওতায় দুই দেশের নানা উদ্যোগ রয়েছে এবং নিয়মিত বৈঠকও অনুষ্ঠিত হচ্ছে বলে জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।