ছবি ভিডিও মতামত
সর্বশেষ
অনুমতি ছাড়া কর্মস্থল ছাড়তে পারবেন না বিচারকরা: সুপ্রিম কোর্ট ১৫ বছরের জন্য তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপানি প্রতিষ্ঠান পাকিস্তানে পৌঁছালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে উষ্ণ অভ্যর্থনা মঙ্গলবার স্বর্ণদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুরে বসুমতি পরিবহনের বাসে আগুন পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি: রিজভী নিজেদের উন্নয়নের পথ বেছে নেওয়ার অধিকার বাংলাদেশের জনগণের: চীন দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি কূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

কলকাতার হোটেলে অগ্নি/কাণ্ডে ৭ বাংলাদেশিসহ ৯ মৃ/ত্যু, মালিকসহ ৩ জনের বিরুদ্ধে চার্জশিট

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০০: ৪৪
কলকাতার হোটেলে অগ্নি/কাণ্ডে ৭ বাংলাদেশিসহ ৯ মৃ/ত্যু, মালিকসহ ৩ জনের বিরুদ্ধে চার্জশিট
সংগৃহীত

ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার আবাসিক হোটেল ‘শিখা ইন’-এ অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল মালিকসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)। ওই অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশিসহ মোট নয়জন নিহত হয়েছিলেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে কলকাতার ব্যাঙ্কশাল আদালতে ৩৫০ পৃষ্ঠার এই চার্জশিট জমা দেয় পুলিশ। অভিযুক্ত তিনজন হলেন হোটেলের মালিক বীরেশ্বর মিত্র, ইজারাদার আবু জাফর এবং তাঁর স্ত্রী সাবা জাফর।

আরও পড়ুন

ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ ২০ নভেম্বর ২০২৬ ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ

চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন, অনিচ্ছাকৃত খুনের চেষ্টা, মানুষের জীবন বিপন্ন করা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। ঘটনার মাত্র ৯০ দিনের মাথায় দাখিল করা এই অভিযোগপত্রে ৯০ জন সাক্ষীর জবানবন্দি ও গুরুত্বপূর্ণ ফরেনসিক প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, চার্জশিটে হোটেলটির অব্যবস্থাপনা ও নিরাপত্তা ত্রুটির চিত্র উঠে এসেছে। আবাসিক ভবনটিকে সরকারি অনুমোদন ছাড়াই বেআইনিভাবে হোটেলে রূপান্তর করা হয়েছিল। এমনকি মূল কাঠামো পরিবর্তন করে ছোট ছোট কক্ষ তৈরি করা হয়। নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্রতিটি কক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বসানো হয়েছিল।

আরও পড়ুন

হুতি হামলার আশঙ্কায় সৌদিতে দুই দিনে ১৫ দফা সতর্কতা ২০ নভেম্বর ২০২৬ হুতি হামলার আশঙ্কায় সৌদিতে দুই দিনে ১৫ দফা সতর্কতা

এর ফলে বৈদ্যুতিক লাইনে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। বৈদ্যুতিক বোর্ড থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে বলে তদন্তে উঠে এসেছে।

আরও পড়ুন

মাত্র ২৬৭ টাকায় শুরু, মাসে বিক্রি ৬ লাখ ৬৭ হাজার টাকা ২০ নভেম্বর ২০২৬ মাত্র ২৬৭ টাকায় শুরু, মাসে বিক্রি ৬ লাখ ৬৭ হাজার টাকা

উল্লেখ্য, গত ১৯ আগস্ট ভোররাতে নিউ মার্কেট এলাকার ১৯এইচ, মির্জা গালিব স্ট্রিটের ওই হোটেলের তৃতীয় তলায় আগুন লাগে। ঘুমন্ত অবস্থায় ধোঁয়ায় দমবন্ধ হয়ে ও আগুনে পুড়ে এক শিশুসহ নয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে সাতজনই ছিলেন বাংলাদেশি নাগরিক। চিকিৎসা ও ভ্রমণের উদ্দেশ্যে কলকাতায় গিয়ে এমন মর্মান্তিক পরিণতির শিকার হন তাঁরা।

এ দুর্ঘটনার পরপরই যৌথ তদন্তে নামে কলকাতা পুলিশ, দমকল বাহিনী ও কলকাতা পৌরসভা। তদন্ত ও অভিযানে নিউ মার্কেট এলাকার হোটেলগুলোর বিভিন্ন অনিয়ম সামনে আসে। সে সময় নিরাপত্তার ঘাটতি থাকায় বেশ কয়েকটি আবাসিক হোটেল ও গেস্ট হাউস সিলগালা করে দেওয়া হয়।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

International নিয়ে আরও পড়ুন