https://newsbdc.com/international/mv68go2567
ফ্রান্সের শত শত সুপারমার্কেটে সাইবার হামলা, তদন্তে নিরাপত্তা সংস্থা
ফ্রান্সের শত শত সুপারমার্কেটের রেফ্রিজারেশন বা শীতলীকরণ ব্যবস্থায় নজিরবিহীন সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে কয়েকটি দোকানে ফ্রিজের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট হয়েছে। কয়েকটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফরাসি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইন্টারমার্শে ও এর নেটো ব্র্যান্ডের অন্তত ৩০০টি, কোঅপারেটিভ ইউ-এর ১০০টির বেশি, ক্যারেফোরের ৮০টি, মনোপ্রিক্সের প্রায় পাঁচ শতাংশ শাখা এবং ই লেক্লার্কের একাধিক সুপারমার্কেট এ দূরনিয়ন্ত্রিত হ্যাকিংয়ের শিকার হয়েছে।
আরও পড়ুন
বিক্ষোভে উত্তাল মণিপুর, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ১৭ ঘণ্টা আগে
প্যারিস প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, হামলার ফলে শীতলীকরণ ব্যবস্থার সঙ্গে যুক্ত রেফ্রিজারেটরগুলোতে জোরপূর্বক বরফ গলানোর প্রক্রিয়া সক্রিয় হয়ে যায়। এতে তাজা ও হিমায়িত খাদ্যপণ্য নষ্ট হওয়ায় সেগুলো ফেলে দিতে হচ্ছে।
আরও পড়ুন
ইরানে নতুন করে হামলা না চালানোর আহ্বান আট দেশের ১৮ ঘণ্টা আগে
ইন্টারমার্শের প্রধান নির্বাহী থিয়েরি কটিলার্ড জানান, নজিরবিহীন এ ঘটনার কারণে এক দিনেই দেশজুড়ে কয়েক কোটি ইউরোর আর্থিক ক্ষতি হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনায় ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্টিয়েন লেকর্নু জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা এএনএসএসআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। ইউরোপের অন্যান্য দেশেও একই ধরনের হামলা হয়েছে কি না, তা সমন্বিতভাবে খতিয়ে দেখা হচ্ছে।
ফরাসি সাইবার নিরাপত্তা সংস্থা জানিয়েছে, ডেনিশ প্রতিষ্ঠান ড্যানফসের তৈরি সফটওয়্যারের দুর্বলতাকে কাজে লাগিয়ে হ্যাকাররা দূরনিয়ন্ত্রিতভাবে এ হামলা চালিয়েছে। তবে ড্যানফস জানিয়েছে, যেসব দোকানে সফটওয়্যারের পুরোনো সংস্করণ বা ফার্মওয়্যার ব্যবহার করা হচ্ছিল, সেগুলোই কেবল ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিষ্ঠানটি দাবি করেছে, গ্রাহকদের প্রযুক্তি হালনাগাদ করার পরামর্শ আগেই দেওয়া হয়েছিল।
আরও পড়ুন
জরুরি পরিস্থিতি মোকাবিলায় ঘরে তিন দিনের খাবার-পানি রাখার পরামর্শ যুক্তরাজ্যের ১৯ ঘণ্টা আগে
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, স্পেন, পর্তুগাল, পোল্যান্ড, জার্মানি ও বেলজিয়ামেও একই ধরনের সমস্যার মুখোমুখি হওয়ার খবর পাওয়া গেছে। তাঁদের মতে, এ ঘটনা গুরুত্বপূর্ণ অবকাঠামোর সাইবার নিরাপত্তা নিয়ে নতুন করে সতর্ক হওয়ার বার্তা দিচ্ছে। ভবিষ্যতে জ্বালানি খাত, হাসপাতাল ও অন্যান্য জরুরি সেবায় এ ধরনের হামলা ঠেকাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।