https://newsbdc.com/international/mv82q2mtp1
পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার চেষ্টা চলছে: মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের একটি পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই নেতা আশুতোষ ও সৌরভের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে তিনি এ মন্তব্য করেন।
বুধবার (১৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মমতা তাঁদের গ্রেপ্তারের নিন্দা জানান। একই সঙ্গে গণতান্ত্রিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন
বিক্ষোভে উত্তাল মণিপুর, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ১৩ ঘণ্টা আগে
পোস্টে মমতা বলেন, তিনি ও তাঁর আগের অনেক প্রজন্ম গণতান্ত্রিক অধিকারের জন্য কঠিন লড়াই করেছেন। সেই লড়াই এখনো চালিয়ে যেতে হবে। আশুতোষ ও সৌরভের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র রক্ষায় একসঙ্গে লড়াই করার শপথ নেওয়ার সময় এসেছে।
মমতার ভাষ্য, একটি পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাংবিধানিক অধিকারের প্রশ্নে তাঁরা কখনো মাথা নত করবেন না বলেও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন
ইরানে নতুন করে হামলা না চালানোর আহ্বান আট দেশের ১৫ ঘণ্টা আগে
তৃণমূল কংগ্রেস নেত্রী আরও অভিযোগ করেন, ভারতের বিভিন্ন জায়গায় গণতন্ত্রের ওপর আঘাত আসছে। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে প্রায় ১৪ হাজার মানুষ পুলিশি ও রাজনৈতিক দমন-পীড়নের শিকার হচ্ছেন। গণতন্ত্রের মূল চেতনা ভুলে যাওয়া সরকারের পতন আসন্ন বলেও মন্তব্য করেন তিনি।
তরুণ-তরুণীদের উদ্দেশে মমতা বলেন, তাঁদের ‘দিদি’ সব সময় পাশে আছেন। সবাইকে একসঙ্গে দেশের সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।