ছবি ভিডিও মতামত
সর্বশেষ
আন্তর্জাতিক

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৭ শিশুসহ নিহত ২৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১৩: ৩২
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৭ শিশুসহ নিহত ২৮
সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে ২৮ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী ও একজন শিক্ষিকা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৯ জন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় আল খায়ের স্কুলে এ দুর্ঘটনা ঘটে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

ফিলিপাইনে আকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট ১ ঘণ্টা আগে ফিলিপাইনে আকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট

উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২-এর মুখপাত্র বিলাল আহমেদ ফাইজি জানান, দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। এখন পর্যন্ত অন্তত ৪০ জনকে উদ্ধার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের (এলআরএইচ) মুখপাত্র মুহাম্মদ আসিম জানান, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতদের চিকিৎসা দিতে হাসপাতালটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

পেশোয়ারের ডেপুটি কমিশনার আফাক উজির বলেন, দুর্ঘটনার সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে উপস্থিত ছিল। ফলে ধসের ঘটনায় হতাহতের সংখ্যা বেড়েছে।

আরও পড়ুন

বাংলাদেশে আবার ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের ২ ঘণ্টা আগে বাংলাদেশে আবার ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের

এদিকে, খাইবার পাখতুনখোয়া পুলিশের মহাপরিদর্শক জুলফিকার হামিদ উদ্ধার অভিযান তদারকির জন্য পেশোয়ারের সিসিপিওকে নির্দেশ দিয়েছেন। উদ্ধারকর্মী ও আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার সুবিধার্থে অ্যাম্বুলেন্স চলাচল নির্বিঘ্ন রাখতে ট্রাফিক পুলিশকে ‘গ্রিন করিডোর’ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত করতে উদ্ধার অভিযান চলছে।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন