ছবি ভিডিও মতামত
সর্বশেষ
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল, দেশের সীমান্তে সক্রিয় ৪ হাজার ৮৩৯ চোরাকারবারি পরিবারে ক্যানসারের ইতিহাস থাকলে যে ৩ পরীক্ষা জরুরি যশোরে আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী আটক স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আসছে: স্বাস্থ্যমন্ত্রী সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন, সরানো হলো আশরাফুলকে জাতিসংঘের অর্থবহ সংস্কারের পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন ভাবনা, আলোচনায় ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ
আন্তর্জাতিক

রাশিয়ার কামচাটকায় ৬.৯ মাত্রার ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১২: ১২
রাশিয়ার কামচাটকায় ৬.৯ মাত্রার ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই

রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৩০ থেকে ১৩৫ কিলোমিটার গভীরে। তবে এ ঘটনায় সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পটির মাত্রা ও গভীরতা সম্পর্কে তথ্য প্রকাশ করেছে। ইউএসজিএসের হিসাবে, এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৩৫ কিলোমিটার গভীরে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্রও ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৯ বলে জানিয়েছে। তবে সংস্থাটির হিসাবে, এর গভীরতা ছিল ১৩০ কিলোমিটার।

আরও পড়ুন

বিক্ষোভে উত্তাল মণিপুর, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ১৯ ঘণ্টা আগে বিক্ষোভে উত্তাল মণিপুর, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস

ভূমিকম্পটির উৎপত্তিস্থল কামচাটকা অঞ্চলের কয়েকটি শহর থেকে উল্লেখযোগ্য দূরত্বে ছিল। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ওজেরনোভস্কি শহর থেকে ৭৬ কিলোমিটার উত্তর-পূর্বে, ভিলিউচিনস্ক থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পেত্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে ১৫১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল উৎপত্তিস্থল। এ ছাড়া এলিজোভো শহর থেকে ১৫৩ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে এবং ক্লিউচি থেকে ৫৩৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে এর অবস্থান ছিল।

প্রাথমিক হিসাব অনুযায়ী, ভূমিকম্পে প্রায় ১৪ হাজার মানুষ মাঝারি মাত্রার কম্পন অনুভব করেছেন। আরও প্রায় ২ লাখ ১৪ হাজার মানুষ হালকা কম্পন অনুভব করেছেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

ইরানে নতুন করে হামলা না চালানোর আহ্বান আট দেশের ২০ ঘণ্টা আগে ইরানে নতুন করে হামলা না চালানোর আহ্বান আট দেশের

ভূমিকম্পের পর সুনামির ঝুঁকি মূল্যায়ন করে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, সংগৃহীত তথ্য বিশ্লেষণে সুনামির কোনো আশঙ্কা পাওয়া যায়নি। সমন্বিত বিশ্ব সময় অনুযায়ী রাত ৩টা ৪৩ মিনিটে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

জরুরি পরিস্থিতি মোকাবিলায় ঘরে তিন দিনের খাবার-পানি রাখার পরামর্শ যুক্তরাজ্যের ২১ ঘণ্টা আগে জরুরি পরিস্থিতি মোকাবিলায় ঘরে তিন দিনের খাবার-পানি রাখার পরামর্শ যুক্তরাজ্যের

ভূমিকম্পে প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতির ঝুঁকি বিবেচনায় ইউএসজিএস সবুজ সতর্কতা জারি করেছে। সংস্থাটির প্রাথমিক মূল্যায়নে প্রাণহানি ও আর্থিক ক্ষয়ক্ষতির আশঙ্কা কম বলে উল্লেখ করা হয়েছে।

ইউএসজিএসের মূল্যায়নে বলা হয়েছে, ওই অঞ্চলের অধিকাংশ মানুষ এমন ভবনে বসবাস করেন, যেগুলো ভূমিকম্পের কম্পন সহ্য করতে সক্ষম। তবে কিছু ঝুঁকিপূর্ণ ভবনও রয়েছে। বিশেষ করে মাটির ইটের ব্লক ও সাধারণ ইট দিয়ে তৈরি ভবন তুলনামূলক বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে থাকতে পারে।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বেড়েছে, সবচেয়ে ঝুঁকিপূর্ণ অক্টোবর ২২ ঘণ্টা আগে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বেড়েছে, সবচেয়ে ঝুঁকিপূর্ণ অক্টোবর

সংস্থাটি আরও জানিয়েছে, ভূমিকম্পের ফলে মাটি তরল হয়ে যাওয়ার ঘটনা বা তরলীকরণে বিস্তীর্ণ এলাকা প্রভাবিত হতে পারে। তবে সম্ভাব্য ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর অনেক স্থানে জনবসতি কম, কোথাও কোথাও একেবারেই নেই। এ ছাড়া ভূমিকম্পের কারণে ভূমিধসের আশঙ্কাও কম বলে মূল্যায়ন করা হয়েছে। সম্ভাব্য ভূমিধসে ক্ষতিগ্রস্ত হতে পারে, এমন এলাকাও সীমিত এবং সেখানে মানুষের বসবাস তুলনামূলক কম।


মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Climate নিয়ে আরও পড়ুন