ছবি ভিডিও মতামত
সর্বশেষ
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল, দেশের সীমান্তে সক্রিয় ৪ হাজার ৮৩৯ চোরাকারবারি পরিবারে ক্যানসারের ইতিহাস থাকলে যে ৩ পরীক্ষা জরুরি যশোরে আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী আটক স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আসছে: স্বাস্থ্যমন্ত্রী সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন, সরানো হলো আশরাফুলকে জাতিসংঘের অর্থবহ সংস্কারের পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন ভাবনা, আলোচনায় ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ
আন্তর্জাতিক

থাইল্যান্ডে বাংলাদেশিদের কাজের সুযোগ, নিয়োগ শুরুর সময় নিয়ে যা জানা গেল

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১৩: ১২
থাইল্যান্ডে বাংলাদেশিদের কাজের সুযোগ, নিয়োগ শুরুর সময় নিয়ে যা জানা গেল
সংগৃহীত

কৃষি ও নির্মাণ খাতে শ্রমিক সংকট মোকাবিলায় বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা থেকে প্রাতিষ্ঠানিকভাবে কর্মী নিয়োগের পরিকল্পনা করছে থাইল্যান্ড—এমন তথ্য প্রকাশ করেছে এনপিবি নিউজ। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বাংলাদেশি কর্মীদের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৩ অক্টোবর থাইল্যান্ডের শ্রম নীতিবিষয়ক হালনাগাদ তথ্যে নতুন তিনটি দেশ থেকে কর্মী নেওয়ার পরিকল্পনার কথা জানানো হয়।

আরও পড়ুন

বিক্ষোভে উত্তাল মণিপুর, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ১৭ ঘণ্টা আগে বিক্ষোভে উত্তাল মণিপুর, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস

থাইল্যান্ডের অর্থনীতিতে কৃষি ও নির্মাণশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব খাতে শ্রমিকের ঘাটতি পূরণ এবং উৎপাদন কার্যক্রম সচল রাখতে প্রচলিত শ্রমবাজারের বাইরে নতুন দেশ থেকে কর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিয়োগ কবে শুরু হতে পারে?

প্রতিবেদনটিতে বলা হয়েছে, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার জন্য এখনো নির্দিষ্ট নিয়োগ কোটা বা কর্মীর সংখ্যা চূড়ান্ত করা হয়নি। তবে প্রাথমিক প্রস্তুতি এগিয়ে চলছে বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন

ইরানে নতুন করে হামলা না চালানোর আহ্বান আট দেশের ১৮ ঘণ্টা আগে ইরানে নতুন করে হামলা না চালানোর আহ্বান আট দেশের

এতে আরও বলা হয়েছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কা থেকে প্রথম দফার কর্মী থাইল্যান্ডে যেতে পারেন। এরপর বাংলাদেশ ও নেপাল থেকে কর্মী নেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে।

পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন বিদেশি শ্রমবাজারের সুযোগ তৈরি হতে পারে। তবে নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত, কর্মীসংখ্যা, আবেদনপ্রক্রিয়া, ভিসার শর্ত এবং নিয়োগের সময়সূচি সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা না পাওয়া পর্যন্ত বিষয়টিকে সম্ভাব্য সুযোগ হিসেবেই বিবেচনা করা উচিত।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Startup নিয়ে আরও পড়ুন