ছবি ভিডিও মতামত
সর্বশেষ
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল, দেশের সীমান্তে সক্রিয় ৪ হাজার ৮৩৯ চোরাকারবারি পরিবারে ক্যানসারের ইতিহাস থাকলে যে ৩ পরীক্ষা জরুরি যশোরে আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী আটক স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আসছে: স্বাস্থ্যমন্ত্রী সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন, সরানো হলো আশরাফুলকে জাতিসংঘের অর্থবহ সংস্কারের পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন ভাবনা, আলোচনায় ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ
আন্তর্জাতিক

আসামে দুই দিনে ১১০০ মুসলিম পরিবারের বসতি উচ্ছেদ, মসজিদ ভাঙার অভিযোগ

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১৭: ২৯
আসামে দুই দিনে ১১০০ মুসলিম পরিবারের বসতি উচ্ছেদ, মসজিদ ভাঙার অভিযোগ
সংগৃহীত

ভারতের আসামে দুই দিনের উচ্ছেদ অভিযানে ১ হাজার ১০০টির বেশি মুসলিম পরিবারের ঘরবাড়ি উচ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম স্ক্রল। ক্ষতিগ্রস্তদের অধিকাংশই বাংলাভাষী মুসলিম। ১৭ ও ১৮ অক্টোবর নগাঁও, গোলাঘাট ও হোজাই জেলার সংরক্ষিত বনাঞ্চলে এসব অভিযান চালানো হয়। এ সময় ১০টির বেশি মসজিদ ভেঙে ফেলার অভিযোগও উঠেছে।

স্ক্রল-এর প্রতিবেদন অনুযায়ী, ১৭ অক্টোবর তিন জেলায় ৫৪৭টি পরিবারকে উচ্ছেদ করা হয়। এর মধ্যে নগাঁওয়ে ৩৩৬টি, হোজাইয়ে ১৫২টি এবং গোলাঘাটে ৫৯টি পরিবার রয়েছে।

আরও পড়ুন

বিক্ষোভে উত্তাল মণিপুর, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ১৬ ঘণ্টা আগে বিক্ষোভে উত্তাল মণিপুর, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস

পরদিন নগাঁও জেলার লুটুমারি-লংজাপ সংরক্ষিত বনাঞ্চলে আরও ৫০০ থেকে ৬০০ পরিবারের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাসিন্দাদের দাবি, পূর্বপুরুষেরা ছিলেন বন বিভাগের শ্রমিক

উচ্ছেদ হওয়া বাসিন্দাদের দাবি, তাঁরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করে আসছেন। তাঁদের পূর্বপুরুষেরা বন বিভাগের শ্রমিক হিসেবে কাজ করতেন। ব্রিটিশ আমলে প্রচলিত ‘টাউঙ্গিয়া’ ব্যবস্থার আওতায় সরকার তাঁদের সেখানে বসতি স্থাপনের সুযোগ দিয়েছিল বলেও দাবি করেন তাঁরা।

হাইকোর্টের নির্দেশের পর উচ্ছেদ

প্রতিবেদন অনুযায়ী, উচ্ছেদের বিরুদ্ধে বাসিন্দারা গৌহাটি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তবে তাঁরা আদালত থেকে প্রতিকার পাননি। গত জুনে আদালত তাঁদের ৩০ দিনের মধ্যে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেন।

আরও পড়ুন

ইরানে নতুন করে হামলা না চালানোর আহ্বান আট দেশের ১৭ ঘণ্টা আগে ইরানে নতুন করে হামলা না চালানোর আহ্বান আট দেশের

সংরক্ষিত বনাঞ্চল রক্ষার জনস্বার্থকে ব্যক্তিগত বসবাসের দাবির চেয়ে বেশি গুরুত্ব দিয়ে আদালত এ নির্দেশ দেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

উচ্ছেদ হওয়া পরিবারের সংখ্যা এবং মসজিদ ভাঙার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন