ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
আন্তর্জাতিক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে জোরালো উদ্যোগ, আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০: ৩৪
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে জোরালো উদ্যোগ, আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এসব কথা জানান। তিনি বলেন, আবুধাবিতে এ বিষয়ে ভালো আলোচনা হচ্ছে। মঙ্গলবার থেকে সেখানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা শুরু হওয়ার কথা।

আরও পড়ুন

ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ ২০ নভেম্বর ২০২৬ ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ

২০২৫ সালের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের সময়ই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার হামলা শুরুর পর থেকে চলা যুদ্ধ এখনো বন্ধ হয়নি। ট্রাম্প বলেন, ‘রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বন্ধের ব্যাপারেও আমরা খুব জোরালো আগ্রহ দেখতে পাচ্ছি। আমরাও এ প্রক্রিয়ায় যুক্ত আছি।’

সোমবার যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, আবুধাবির বৈঠকের আগে ভূখণ্ড নিয়ে সমঝোতার বিষয়ে রাশিয়া ও ইউক্রেন—উভয় পক্ষই ব্যক্তিগত পর্যায়ে কিছুটা নমনীয় মনোভাব দেখিয়েছে। আলোচনায় ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা একটি গুরুত্বপূর্ণ বিষয় হবে। এ ক্ষেত্রে ন্যাটোর চুক্তির পাঁচ নম্বর অনুচ্ছেদের মতো প্রতিরক্ষা নিশ্চয়তা দেওয়ার বিষয়টিও আলোচনায় আসতে পারে।

আরও পড়ুন

হুতি হামলার আশঙ্কায় সৌদিতে দুই দিনে ১৫ দফা সতর্কতা ২০ নভেম্বর ২০২৬ হুতি হামলার আশঙ্কায় সৌদিতে দুই দিনে ১৫ দফা সতর্কতা

তবে ভূখণ্ড নিয়ে এখনো দুই দেশের অবস্থানে পার্থক্য রয়েছে। ইউক্রেন চায়, রাশিয়ার সেনারা দুই দেশের আগের সীমান্তে ফিরে যাক। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুরো দনবাস অঞ্চল দখলে নিতে চান।

যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা জানান, দুই পক্ষই ব্যক্তিগত আলোচনায় সমঝোতার কিছু সুযোগ দেখছে। যুদ্ধ-পরবর্তী নিরাপত্তাব্যবস্থা ও অন্যান্য বিষয়ে সমঝোতা হলে আলোচনার শেষ পর্যায়ে ভূখণ্ড নিয়ে চুক্তি হতে পারে বলে মনে করছে ওয়াশিংটন।

আরও পড়ুন

মাত্র ২৬৭ টাকায় শুরু, মাসে বিক্রি ৬ লাখ ৬৭ হাজার টাকা ২০ নভেম্বর ২০২৬ মাত্র ২৬৭ টাকায় শুরু, মাসে বিক্রি ৬ লাখ ৬৭ হাজার টাকা

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার বলেছেন, যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের সাফল্য এবং রাশিয়ার বাড়তে থাকা ক্ষয়ক্ষতি আলোচনায় কিয়েভের অবস্থান শক্তিশালী করছে। গত ফেব্রুয়ারির পর এবারই প্রথম যুদ্ধ বন্ধের লক্ষ্যে দুই দেশের মধ্যে আলোচনা হতে যাচ্ছে। আবুধাবিতে দুই দিন ধরে এ আলোচনা চলার কথা।

আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, আলোচনা শেষে তাঁরা রাশিয়ায় গিয়ে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন। তবে আলোচনা শেষ হতে সময় লাগবে বলে মনে করছে ওয়াশিংটন। অগ্রগতির বিষয়ে যুক্তরাষ্ট্র সতর্কভাবে আশাবাদী।

আরও পড়ুন

ট্রাম্প-শি-পুতিনের বৈঠকে বিশ্বরাজনীতির নতুন সমীকরণ ২০ নভেম্বর ২০২৬ ট্রাম্প-শি-পুতিনের বৈঠকে বিশ্বরাজনীতির নতুন সমীকরণ

এদিকে সাম্প্রতিক কয়েকটি ইস্যুতে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। রাশিয়া থেকে ডিজেল কেনা, কিছু নিষেধাজ্ঞা স্থগিত করা এবং রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধে ইউক্রেনকে ট্রাম্পের আহ্বান—এসব বিষয় নিয়ে দুই নেতার মধ্যে বিরোধ তৈরি হয়েছে। এ ছাড়া জেলেনস্কিকে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার আহ্বানও জানিয়েছেন ট্রাম্প।

যুদ্ধের সম্মুখসারিতে গত কয়েক মাসে তেমন কোনো পরিবর্তন আসেনি। প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ যুদ্ধক্ষেত্রের প্রায় ৭৭৫ মাইলজুড়ে দুই দেশের সেনারা অবস্থান করছে। ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড এখনো রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন