ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
আন্তর্জাতিক

তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৭

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০: ৪৮
তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৭


সোমবার ইজমির প্রদেশের আলিয়াগা এলাকায় অবস্থিত হাবাস দেমির চেলিক কারখানায় এ বিস্ফোরণ ঘটে। এটি তুরস্কের অন্যতম বৃহৎ ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান। বিস্ফোরণের পর কারখানার ভেতরে বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে এবং আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়।

স্থানীয় গভর্নর জানিয়েছেন, দুপুরের দিকে ক্রেনের সাহায্যে নতুন একটি বয়লার সরানোর সময় সেটি ভেঙে পড়ে। এতে বিভিন্ন সরঞ্জাম নিচে থাকা একটি চুল্লির মধ্যে পড়ে বিস্ফোরণ ঘটে।

আরও পড়ুন

ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ ২০ নভেম্বর ২০২৬ ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ

প্রাথমিকভাবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান নিহতের সংখ্যা ১৬ বলে জানান। পরে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশওলু জানান, গুরুতর আহতদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৭ হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে আশপাশের মাটি কেঁপে ওঠে। প্রথমে একজন প্রত্যক্ষদর্শীর ধারণা হয়েছিল, ভূমিকম্প হয়েছে।

আরও পড়ুন

হুতি হামলার আশঙ্কায় সৌদিতে দুই দিনে ১৫ দফা সতর্কতা ২০ নভেম্বর ২০২৬ হুতি হামলার আশঙ্কায় সৌদিতে দুই দিনে ১৫ দফা সতর্কতা

কারখানাটির পরিচালনাকারী প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানিয়েছে, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে বৈদ্যুতিক আর্ক ফার্নেসে কাজ চলার সময় দুর্ঘটনাটি ঘটে।

ইজমিরের গভর্নর সুলেমান এলবান জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, বিবিসির তুর্কি বিভাগের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন