ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
আন্তর্জাতিক

৭৩ ঘণ্টায় হুথি হামলায় নি/হত ৩৩, আহত ৫৮

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১৪: ২০
৭৩ ঘণ্টায় হুথি হামলায় নি/হত ৩৩, আহত ৫৮
সংগৃহীত

ইয়েমেনের তাইজ প্রদেশে হুথিদের হামলায় ৭৩ ঘণ্টায় অন্তত ৩৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মানবাধিকার সংস্থা ইয়েমেনি নেটওয়ার্ক ফর রাইটস অ্যান্ড ফ্রিডমস।

সংস্থাটি জানিয়েছে, বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর ১৩৩টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তারা নথিভুক্ত করেছে। এসব ঘটনার মধ্যে আবাসিক এলাকায় ২১৬টি প্রজেক্টাইল নিক্ষেপের বিষয়ও রয়েছে।

আরও পড়ুন

ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ ২০ নভেম্বর ২০২৬ ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ

প্রতিবেদনে শুক্রবার আল-ওয়াজিয়া জেলার আল-হাদারা বাজারে হামলার জন্য হুথিদের দায়ী করা হয়েছে। ওই হামলায় প্রায় ৩০ জন নিহত, ৪৫ জন আহত এবং ১৩টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

তবে বাজারে হামলার জন্য হুথিরা সৌদি বিমান হামলাকে দায়ী করেছে। অন্যদিকে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ঘটনার জন্য হুথিদের অভিযুক্ত করেছে। পরস্পরবিরোধী এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

হুতি হামলার আশঙ্কায় সৌদিতে দুই দিনে ১৫ দফা সতর্কতা ২০ নভেম্বর ২০২৬ হুতি হামলার আশঙ্কায় সৌদিতে দুই দিনে ১৫ দফা সতর্কতা

মানবাধিকার সংস্থাটির তথ্য অনুযায়ী, একই সময়ে ছয়জন বেসামরিক নাগরিককে অপহরণ করা হয়েছে। এ ছাড়া ১২টি বাড়িতে তল্লাশি চালানো হয়েছে এবং বেশ কয়েকটি বেসামরিক যানবাহন ও চিকিৎসাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংস্থাটি সতর্ক করে বলেছে, তাইজে অব্যাহত গোলাবর্ষণ, চলাচলের ওপর বিধিনিষেধ এবং খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র সংকট মানবিক পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। বেসামরিক নাগরিকদের ওপর হামলার ঘটনাগুলোর স্বাধীন তদন্তেরও দাবি জানিয়েছে তারা।


মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

International নিয়ে আরও পড়ুন