https://newsbdc.com/international/mwdg0r5n9b
ভারতে উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ল প্রশিক্ষণ বিমান, অক্ষত নারী পাইলট
বিমানবন্দর ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে একটি ফ্লাইং ক্লাবের পরিচালিত প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের চেষ্টা করছিল। এ সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি রানওয়ের পাকা অংশ থেকে ছিটকে বাইরে চলে যায়।
ঘটনার পর ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, বিমানটি রানওয়ের পাশে সামনের অংশ নিচু হয়ে পড়ে রয়েছে।
আরও পড়ুন
ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ ২০ নভেম্বর ২০২৬
দুর্ঘটনার সময় বিমানটিতে কেবল একজন নারী প্রশিক্ষণার্থী পাইলট ছিলেন। তিনি একক বা সলো ক্রস-কান্ট্রি ফ্লাইট পরিচালনা করছিলেন। উড্ডয়নের সময় ভারসাম্য হারিয়ে বিমানটি ছিটকে পড়ে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কোনো আঘাত ছাড়াই ওই পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসেন।
আরও পড়ুন
হুতি হামলার আশঙ্কায় সৌদিতে দুই দিনে ১৫ দফা সতর্কতা ২০ নভেম্বর ২০২৬
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও পুলিশ। নিরাপত্তাকর্মীরা এলাকাটি ঘিরে ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিমানটি যান্ত্রিক ত্রুটি নাকি পাইলটের কোনো ভুলের কারণে রানওয়ে থেকে ছিটকে পড়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।