ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
আন্তর্জাতিক

সৌদি আরবের পূর্বাঞ্চলে আরও একটি ড্রোন ভূপাতিতের দাবি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২: ২১
সৌদি আরবের পূর্বাঞ্চলে আরও একটি ড্রোন ভূপাতিতের দাবি

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এ তথ্য জানান। তিনি বলেন, সৌদি আরবের পূর্বাঞ্চলের আকাশে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। তবে ড্রোনটির উৎস, সম্ভাব্য ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

এর আগে বৃহস্পতিবার রাজধানী রিয়াদ ও পূর্বাঞ্চলে আরও কয়েকটি ড্রোন প্রতিহত করার খবর পাওয়া যায়। আরব নিউজের প্রতিবেদনে রিয়াদে দুটি পৃথক ড্রোন ভূপাতিতের কথা বলা হয়েছে।

আরও পড়ুন

ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ ২০ নভেম্বর ২০২৬ ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ

এর আগের দিন বুধবার রিয়াদকে লক্ষ্য করে ছোড়া তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করে সৌদি বাহিনী। একই দিনে মক্কা ও দেশটির দক্ষিণাঞ্চলের দিকে আসা দুটি ড্রোনও ধ্বংস করা হয় বলে জানায় জোটটি।

এদিকে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিহত করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কা অঞ্চলের সাবুহাহ গ্রামে পড়েছে। এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন