https://newsbdc.com/international/mwelr1j8r6
পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহতের দাবি
শুক্রবার (১৩ নভেম্বর) পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবর জিও নিউজের।
আরও পড়ুন
ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ ২০ নভেম্বর ২০২৬
আইএসপিআরের বিবৃতি অনুযায়ী, বেলুচিস্তানের কোয়েটা জেলার কুররাম এলাকায় গত ৩ নভেম্বর থেকে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। সেখানে ফিতনা আল-খাওয়ারিজ ও ফিতনা আল-হিন্দুস্তান গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে কয়েক দফা সংঘর্ষে ৩১ জন নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
অন্যদিকে, খাইবার পাখতুনখাওয়ার মির আলী ও ওরাকজাই এলাকায় গত ৪৮ ঘণ্টায় পৃথক গোয়েন্দাভিত্তিক অভিযানে আরও ৪৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর। এর মধ্যে মির আলীতে ৩৫ জন এবং ওরাকজাইয়ে আটজন রয়েছেন।
আরও পড়ুন
হুতি হামলার আশঙ্কায় সৌদিতে দুই দিনে ১৫ দফা সতর্কতা ২০ নভেম্বর ২০২৬
সেনাবাহিনী জানায়, অভিযান চলাকালে স্থানীয়ভাবে তৈরি বিস্ফোরক ও ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসসহ (আইইডি) বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এসব বিস্ফোরক ব্যবহার করে সম্ভাব্য সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে বলেও দাবি করেছে তারা।
বিবৃতিতে আরও বলা হয়, ‘আজম-ই-ইস্তেহকাম’ পরিকল্পনার আওতায় দেশজুড়ে সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে। বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদের হুমকি নির্মূল না হওয়া পর্যন্ত নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর অভিযান চলবে।
আরও পড়ুন
মাত্র ২৬৭ টাকায় শুরু, মাসে বিক্রি ৬ লাখ ৬৭ হাজার টাকা ২০ নভেম্বর ২০২৬
২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সহিংসতার ঘটনা বেশি ঘটছে।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (সিআরএসএস) এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে পাকিস্তানে সহিংসতাসংক্রান্ত প্রাণহানির প্রায় ৯৬ শতাংশ ঘটেছে এই দুই প্রদেশে। একই সময়ে খাইবার পাখতুনখাওয়ায় ১৫১টি এবং বেলুচিস্তানে ৯৪টি সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।