ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
আন্তর্জাতিক

তুরস্কে হারানো পাসপোর্ট-ব্যাগ ৩০ মিনিটেই ফিরে পেলেন বাংলাদেশি সাংবাদিক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০০: ৪১
তুরস্কে হারানো পাসপোর্ট-ব্যাগ ৩০ মিনিটেই ফিরে পেলেন বাংলাদেশি সাংবাদিক
সংগৃহীত

বিদেশ সফরে গিয়ে পাসপোর্ট, মানিব্যাগ ও ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্রভর্তি ব্যাগ হারিয়ে বিপাকে পড়েছিলেন বাংলাদেশি সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লব। তবে তুরস্কের আঙ্কারায় স্থানীয় এক ট্যাক্সিচালক ও বাস কোম্পানির কর্মীদের সততা ও আন্তরিক সহযোগিতায় মাত্র ৩০ মিনিটের মধ্যেই ব্যাগটি অক্ষত অবস্থায় ফিরে পেয়েছেন তিনি।

চলতি কপ-৩১ জলবায়ু সম্মেলনে অংশ নিতে বর্তমানে তুরস্কে অবস্থান করছেন এই সাংবাদিক। শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এ অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।

আরও পড়ুন

ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ ২০ নভেম্বর ২০২৬ ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ

ফেসবুক পোস্টে কেরামত উল্লাহ বিপ্লব জানান, সকালে টার্কিশ এয়ারের ফ্লাইটে ইস্তাম্বুল থেকে আঙ্কারায় পৌঁছান তিনি। বিমানবন্দর থেকে AnkaraAir-এর বাসে শহরের কেন্দ্রস্থল কিজিলাইয়ে যান। সেখান থেকে ট্যাক্সিতে করে আগে থেকে বুক করা হোটেলে পৌঁছানোর পর বুঝতে পারেন, তাঁর কাঁধের ব্যাগটি সঙ্গে নেই।

ওই ব্যাগে ছিল তাঁর পাসপোর্ট, মানিব্যাগ, জরুরি কাগজপত্র ও ক্যামেরাসহ ভ্রমণের গুরুত্বপূর্ণ জিনিসপত্র। পরে বুঝতে পারেন, বিমানবন্দর থেকে আসার সময় বাসেই ব্যাগটি ফেলে এসেছেন।

আরও পড়ুন

হুতি হামলার আশঙ্কায় সৌদিতে দুই দিনে ১৫ দফা সতর্কতা ২০ নভেম্বর ২০২৬ হুতি হামলার আশঙ্কায় সৌদিতে দুই দিনে ১৫ দফা সতর্কতা

তিনি জানান, ট্যাক্সিচালক বায়রাম আচিকগোজ-বুকলুম (Bayram Açıkgöz-Büklüm), ট্যাক্সি নম্বর ২১৮১, শুধু তুর্কি ভাষায় কথা বলতেন। ভাষাগত সমস্যা থাকলেও মোবাইলের অনুবাদ অ্যাপ ব্যবহার করে চালককে বিষয়টি বোঝান। এরপর চালক নিজেই ব্যাগ উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগের চেষ্টা করেন।

আরও পড়ুন

মাত্র ২৬৭ টাকায় শুরু, মাসে বিক্রি ৬ লাখ ৬৭ হাজার টাকা ২০ নভেম্বর ২০২৬ মাত্র ২৬৭ টাকায় শুরু, মাসে বিক্রি ৬ লাখ ৬৭ হাজার টাকা

পরে গুগলে খুঁজে বাস কোম্পানির হটলাইন ও হোয়াটসঅ্যাপ নম্বর সংগ্রহ করেন কেরামত উল্লাহ। টিকিট ও হারানো ব্যাগের বিবরণ পাঠানোর কিছুক্ষণের মধ্যেই বাস কোম্পানি থেকে জানানো হয়, ব্যাগটি পাওয়া গেছে। যে বাসে তিনি ব্যাগটি ফেলে এসেছিলেন, সেটিতেই সেটি নিরাপদে রয়েছে। তাঁকে জানানো হয়, কিজিলাইয়ে নামার নির্দিষ্ট স্থানেই ব্যাগটি পৌঁছে দেওয়া হবে। টিকিট দেখিয়ে তিনি সেটি ফেরত নিতে পারবেন।

শেষ পর্যন্ত পাসপোর্ট, মানিব্যাগ, ক্যামেরা ও জরুরি কাগজপত্রসহ ব্যাগটি অক্ষত অবস্থায় ফিরে পান তিনি। সব মিলিয়ে মাত্র ৩০ মিনিটের মধ্যেই হারানো জিনিসপত্র ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন এই সাংবাদিক।

আরও পড়ুন

ট্রাম্প-শি-পুতিনের বৈঠকে বিশ্বরাজনীতির নতুন সমীকরণ ২০ নভেম্বর ২০২৬ ট্রাম্প-শি-পুতিনের বৈঠকে বিশ্বরাজনীতির নতুন সমীকরণ

ফেসবুক পোস্টে তিনি আরও জানান, একজন বিদেশি যাত্রী এবং স্থানীয় ভাষা না জানা সত্ত্বেও ট্যাক্সিচালক থেকে শুরু করে বাস কোম্পানির কর্মীরা যেভাবে সহযোগিতা করেছেন, তা তাঁর কাছে স্মরণীয় হয়ে থাকবে।

তুরস্কের মানুষের সততা, মানবিকতা ও দায়িত্ববোধের প্রশংসা করে কেরামত উল্লাহ বিপ্লব আঙ্কারার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

International নিয়ে আরও পড়ুন