ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
আন্তর্জাতিক

গিনিতে সোনার খনি বন্ধের প্রতিবাদে সংঘর্ষ, নিহত ১০

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১১: ৩৪
গিনিতে সোনার খনি বন্ধের প্রতিবাদে সংঘর্ষ, নিহত ১০

পশ্চিম আফ্রিকার দেশ গিনির উত্তর-পূর্বাঞ্চলে সোনার খনি বন্ধের প্রতিবাদে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে পাঁচ বিদেশিসহ ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দেশটির আঞ্চলিক প্রশাসন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ ২০ নভেম্বর ২০২৬ ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ

বিবৃতিতে বলা হয়, গত ২ নভেম্বর সিগুইরি অঞ্চলে ক্ষুদ্র পরিসরে সোনার খনির কার্যক্রম নিষিদ্ধ করে গিনির কর্তৃপক্ষ। পরিবেশের ক্ষতি, কৃষিজমি, নদী ও উদ্ভিদ দূষণের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কর্তৃপক্ষের দাবি, খনিশ্রমিকেরা নিয়মকানুন না মানায় পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছিল।

মন্ত্রণালয় জানায়, নিষেধাজ্ঞা বাস্তবায়নের অগ্রগতি যাচাই করতে বুধবার প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই এলাকায় যান। এ সময় বিক্ষোভকারীরা সড়কে ব্যারিকেড তৈরি করলে পরিস্থিতির অবনতি ঘটে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

আরও পড়ুন

হুতি হামলার আশঙ্কায় সৌদিতে দুই দিনে ১৫ দফা সতর্কতা ২০ নভেম্বর ২০২৬ হুতি হামলার আশঙ্কায় সৌদিতে দুই দিনে ১৫ দফা সতর্কতা

মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাব অনুযায়ী, নিহত ১০ জনের মধ্যে পাঁচজন বিদেশি নাগরিক। তবে তাঁদের জাতীয়তা প্রকাশ করা হয়নি।

এদিকে খনির কার্যক্রম বন্ধের সিদ্ধান্তের পর গিনি থেকে বিপুলসংখ্যক মানুষ প্রতিবেশী দেশগুলোতে চলে গেছেন। গত সপ্তাহে মালির পক্ষ থেকে জানানো হয়, গিনি ছেড়ে প্রায় এক লাখ মানুষ দেশটির রাজধানী বামাকোতে পৌঁছেছেন। এ ছাড়া সীমান্তবর্তী কুরেমালে শহরে আশ্রয় নিয়েছেন আরও প্রায় ৬০ হাজার মানুষ।

আরও পড়ুন

মাত্র ২৬৭ টাকায় শুরু, মাসে বিক্রি ৬ লাখ ৬৭ হাজার টাকা ২০ নভেম্বর ২০২৬ মাত্র ২৬৭ টাকায় শুরু, মাসে বিক্রি ৬ লাখ ৬৭ হাজার টাকা

শুক্রবার (১৩ নভেম্বর) বুরকিনা ফাসো জানিয়েছে, খনি বন্ধের সিদ্ধান্তের কারণে গিনি ছাড়তে বাধ্য হওয়া দেশটির ৪৫ হাজার ৪০৬ নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশে ক্ষুদ্র পরিসরে খনিশ্রম একটি পরিচিত পেশা। ধাতুর চাহিদা ও দাম বৃদ্ধি পাওয়ায় এ ধরনের খনির কার্যক্রমও বাড়ছে।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন