https://newsbdc.com/international/mwfzush947
হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত, দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও আগুনের দাবি ইরানের
শনিবার (১৪ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রকাশিত আইআরজিসির নৌবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন
ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ ২০ নভেম্বর ২০২৬
বিবৃতিতে বলা হয়, জাহাজ দুটি রাডার ও অবস্থান শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে গোপনে হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করছিল। এ সময় অনুমোদনহীন পথে চলাচলের একপর্যায়ে জাহাজ দুটি নৌমাইনে আঘাত হানে। এতে উভয় জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে।
তবে জাহাজ দুটির নাম, মালিকানা কিংবা কোন দেশের পতাকাবাহী—সে বিষয়ে বিস্তারিত জানায়নি আইআরজিসি। শুধু বলা হয়েছে, জাহাজ দুটির একটি সুপারট্যাংকার।
আরও পড়ুন
হুতি হামলার আশঙ্কায় সৌদিতে দুই দিনে ১৫ দফা সতর্কতা ২০ নভেম্বর ২০২৬
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ইরান। তেহরানের দাবি, এই প্রণালি দিয়ে চলাচল করতে হলে জাহাজগুলোকে ইরানের অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া চলাচলের চেষ্টা করা জাহাজে হামলার ঘটনাও ঘটেছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ পথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও গ্যাস পরিবহণ করা হয়। ফলে এ পথে জাহাজ চলাচলে যেকোনো বিঘ্ন আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।