ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি ও আশপাশে নিহত অন্তত ২৫ নাবিক: জাতিসংঘ

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১৪: ২১
হরমুজ প্রণালি ও আশপাশে নিহত অন্তত ২৫ নাবিক: জাতিসংঘ


শুক্রবার (১৩ নভেম্বর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক ব্রিফিংয়ে সংস্থাটির মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহকারী মহাসচিব খালেদ খিয়ারি এ তথ্য তুলে ধরেন। চলতি বছরের ১১ নভেম্বর পর্যন্ত হতাহতের এ হিসাব পাওয়া গেছে বলে জানান তিনি।

আরও পড়ুন

ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ ২০ নভেম্বর ২০২৬ ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ

খালেদ খিয়ারি বলেন, হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় নিরাপত্তা পরিস্থিতির অবনতি হচ্ছে। গত অক্টোবরে সংঘাত শুরুর পর থেকে সবচেয়ে বেশি নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিকে কোনোভাবেই স্বাভাবিক বাস্তবতা হিসেবে মেনে নেওয়া যায় না। অঞ্চলটিতে অবাধ ও স্বাভাবিক নৌ চলাচল পুনরুদ্ধার করা জরুরি।

জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তথ্য অনুযায়ী, ১ মার্চ থেকে ১১ নভেম্বর পর্যন্ত হরমুজ প্রণালি ও মধ্যপ্রাচ্যের বিস্তৃত জলসীমায় জাহাজকেন্দ্রিক ১৩৬টি নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে অক্টোবরে ৩৫টি এবং নভেম্বরের প্রথম ১১ দিনে ১০টি ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

হুতি হামলার আশঙ্কায় সৌদিতে দুই দিনে ১৫ দফা সতর্কতা ২০ নভেম্বর ২০২৬ হুতি হামলার আশঙ্কায় সৌদিতে দুই দিনে ১৫ দফা সতর্কতা

খালেদ খিয়ারি বলেন, প্রতিদিনই নতুন নতুন সামুদ্রিক ঘটনার খবর আসছে। বেসামরিক জাহাজ ও বাণিজ্যিক নৌযান কখনোই হামলার লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়।

এদিকে, জাতিসংঘের এই সতর্কবার্তার মধ্যেই শনিবার ইরানি কর্তৃপক্ষ জানায়, হরমুজ প্রণালির নিষিদ্ধ বা নিয়ন্ত্রিত এলাকায় চলাচলের সময় তিনটি তেলবাহী ট্যাংকার মাইনে আঘাত পেয়ে আগুন ধরে যায়।

ইরান জানিয়েছে, যুদ্ধ চলাকালে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের জন্য দেশটির অনুমোদন নিতে হবে। নিয়ম লঙ্ঘনকারী জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দেশটির নৌবাহিনী। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত বিবৃতিতে বলা হয়, প্রণালির পূর্ব দিকে নিষিদ্ধ এলাকায় প্রবেশকারী ট্যাংকারকে নৌমাইনের মাধ্যমে আগুনে পুড়িয়ে দেওয়া হবে।

আরও পড়ুন

মাত্র ২৬৭ টাকায় শুরু, মাসে বিক্রি ৬ লাখ ৬৭ হাজার টাকা ২০ নভেম্বর ২০২৬ মাত্র ২৬৭ টাকায় শুরু, মাসে বিক্রি ৬ লাখ ৬৭ হাজার টাকা

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবি, তারা হরমুজ প্রণালির প্রধান নৌপথ থেকে মাইন অপসারণ করেছে এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পথটি উন্মুক্ত রয়েছে।

তবে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ শুরুর আগের তুলনায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় ৬৫ শতাংশ কমেছে।

আরও পড়ুন

ট্রাম্প-শি-পুতিনের বৈঠকে বিশ্বরাজনীতির নতুন সমীকরণ ২০ নভেম্বর ২০২৬ ট্রাম্প-শি-পুতিনের বৈঠকে বিশ্বরাজনীতির নতুন সমীকরণ

ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তাদের দাবিগুলো পূরণ না করা পর্যন্ত প্রণালিটি পুরোপুরি খুলে দেওয়া হবে না। দাবিগুলোর মধ্যে রয়েছে ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জব্দ করা ইরানি অর্থ ছাড়, সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ এবং যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা।

জাতিসংঘের সহকারী মহাসচিব সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান সামুদ্রিক পরিস্থিতি ব্যয়বহুল, অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। নৌ চলাচলে বিঘ্নের কারণে জ্বালানি, পরিবহন ও বিমা ব্যয় বাড়ছে। এতে বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি মূল্যস্ফীতির চাপ তৈরি হচ্ছে। সার পরিবহন ব্যাহত হওয়ায় বৈশ্বিক খাদ্যনিরাপত্তাও হুমকির মুখে পড়ছে।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন