ছবি ভিডিও মতামত
সর্বশেষ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এলো ইউরেনিয়ামের অষ্টম চালান পোশাকশ্রমিকদের মজুরি ২২ হাজার করার দাবি, মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৮০০ ফ্রান্সে ৫৫তম সশস্ত্র বাহিনী দিবস পালন স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী অনুমতি ছাড়া কর্মস্থল ছাড়তে পারবেন না বিচারকরা: সুপ্রিম কোর্ট ১৫ বছরের জন্য তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপানি প্রতিষ্ঠান পাকিস্তানে পৌঁছালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে উষ্ণ অভ্যর্থনা মঙ্গলবার স্বর্ণদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুরে বসুমতি পরিবহনের বাসে আগুন পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি: রিজভী
আন্তর্জাতিক

থাইল্যান্ডে বাণিজ্যিক ভবনে ভয়াবহ আগুন, নি/হ/ত ১১

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১১: ৪৫
থাইল্যান্ডে বাণিজ্যিক ভবনে ভয়াবহ আগুন, নি/হ/ত ১১


বার্তা সংস্থা রয়টার্সকে পুলিশ জানিয়েছে, ফুকেটের পশ্চিম উপকূলে পাতং সমুদ্রসৈকতের কাছাকাছি একটি যানবাহন ভাড়া দেওয়ার প্রতিষ্ঠানের ভবন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের আরও কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে।

থাই কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় ভোর ৩টা ১৭ মিনিটের দিকে আগুন লাগে। খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন

ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ ২০ নভেম্বর ২০২৬ ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে কোনো বিদেশি পর্যটক নেই। আহত ১৬ জনের মধ্যে ১৫ জন থাই নাগরিক এবং একজন মিয়ানমারের নাগরিক। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

উল্লেখ্য, মাত্র চার মাস আগে রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই দেশটিতে আবারও প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন