https://newsbdc.com/international/mwk7jgaygw
ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প, কাঁপল অস্ট্রেলিয়াও
বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ইন্দোনেশিয়ার উপকূলীয় এলাকায় ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে।
আরও পড়ুন
ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ ২০ নভেম্বর ২০২৬
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়ার তুয়াল শহর থেকে প্রায় ১৪৮ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে ছিল ভূমিকম্পটির কেন্দ্র। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৮ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার ভূবিজ্ঞানবিষয়ক সংস্থা জিওসায়েন্স অস্ট্রেলিয়ার তথ্য অনুযায়ী, বান্দা সাগরের প্রায় ২৯ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় শহর ডারউইনে স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টা ৪১ মিনিটের দিকে কম্পন অনুভূত হয়।
আরও পড়ুন
হুতি হামলার আশঙ্কায় সৌদিতে দুই দিনে ১৫ দফা সতর্কতা ২০ নভেম্বর ২০২৬
প্রাথমিক ভূকম্পন পর্যবেক্ষণে ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৪ বলে উল্লেখ করা হয়েছিল। তখন এর কেন্দ্র ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশের তুয়াল শহর থেকে প্রায় ৯০ মাইল দক্ষিণ-পশ্চিমে শনাক্ত করা হয়।
ভূমিকম্পটি শক্তিশালী হলেও অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশটির মূল ভূখণ্ড বা দ্বীপগুলোতে সুনামির কোনো আশঙ্কা নেই।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।