https://newsbdc.com/international/mwk8ivcwnw
হুথিদের অবস্থান লক্ষ্য করে ৬৬১ হামলার দাবি ইয়েমেনি সেনাবাহিনীর
সোমবার (১৬ নভেম্বর) ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি জানান, চলমান ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে। হামলাগুলোর মধ্যে রয়েছে ১৫টি বিমান হামলা, ৫২৬টি গোলাবর্ষণ, ৫৩টি ড্রোন হামলা এবং ৬৭টি রকেট হামলা।
আরও পড়ুন
ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ ২০ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে আল-নুজাইলি বলেন, এসব হামলায় হুথিদের ৭১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া তাদের বিভিন্ন কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র, পর্যবেক্ষণ চৌকি এবং সুরক্ষিত অবস্থান লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে।
তিনি জানান, জনপ্রতিরোধ বাহিনীর সহযোগিতায় সরকারি সেনারা তাইজ, মারিব ও আল-জাওফ প্রদেশে হুথিদের তৎপরতা মোকাবিলা করছেন। একই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন রণাঙ্গনেও অভিযান চলছে। লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত সামরিক তৎপরতা অব্যাহত থাকবে। তবে বেসামরিক নাগরিক ও স্থাপনার নিরাপত্তায় প্রয়োজনীয় সতর্কতা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
আরও পড়ুন
হুতি হামলার আশঙ্কায় সৌদিতে দুই দিনে ১৫ দফা সতর্কতা ২০ নভেম্বর ২০২৬
সরকারপন্থি বাহিনীর সাম্প্রতিক সামরিক বিপর্যয়ের পর নতুন করে এসব অভিযান চালানো হচ্ছে। সম্প্রতি বাব আল-মান্দেব প্রণালির কাছের কয়েকটি কৌশলগত অবস্থান থেকে পিছু হটেছে সরকারি বাহিনী। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের অস্থায়ী রাজধানী এডেনের প্রতিরক্ষা জোরদার করতে সেনারা নিজেদের অবস্থান পুনর্বিন্যাস করছে।
আল-জাজিরার সাংবাদিক ইউসুফ মাওরি জানিয়েছেন, লোহিত সাগরের উপকূল বরাবর সরকারি বাহিনীর গুরুত্বপূর্ণ একটি সরবরাহপথ বিচ্ছিন্ন করে দিয়েছে হুথিরা। এতে কয়েকটি অবস্থান ছেড়ে যেতে বাধ্য হয়েছে সরকারি সেনারা। পাশাপাশি এডেনের দিকে হুথিদের সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কাও বেড়েছে।
আরও পড়ুন
মাত্র ২৬৭ টাকায় শুরু, মাসে বিক্রি ৬ লাখ ৬৭ হাজার টাকা ২০ নভেম্বর ২০২৬
সামরিক উত্তেজনার মধ্যে হুথিদের ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা এবং তাদের কর্মকাণ্ড, অর্থায়ন ও অস্ত্র সরবরাহকে অপরাধ হিসেবে গণ্য করার একটি বিল সর্বসম্মতিক্রমে পাস করেছে ইয়েমেনের পার্লামেন্ট।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার প্রতিবেদনে বলা হয়েছে, বিলটিতে হুথিদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার বিধান রাখা হয়েছে। পাশাপাশি সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্ট সম্পদ জব্দ ও বাজেয়াপ্ত করার সুযোগ রাখা হয়েছে। বেসামরিক নাগরিকদের ওপর হামলা, স্থলমাইন পুঁতে রাখা এবং আন্তর্জাতিক নৌযানে হামলার মতো অপরাধের জন্য আরও কঠোর শাস্তির বিধানও রাখা হয়েছে।
আরও পড়ুন
ট্রাম্প-শি-পুতিনের বৈঠকে বিশ্বরাজনীতির নতুন সমীকরণ ২০ নভেম্বর ২০২৬
আইন হিসেবে কার্যকর করার জন্য বিলটি এখন ইয়েমেনের প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমির কাছে পাঠানো হবে।
গত ৫ অক্টোবর হুথিদের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ড পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে ‘ডন অব ইয়েমেন’ অভিযান শুরু করে সরকারি বাহিনী। রাজধানী সানাসহ বিভিন্ন এলাকা পুনর্দখলের লক্ষ্য নিয়ে শুরু হওয়া এ অভিযানের ছয় সপ্তাহের মাথায় সর্বশেষ সামরিক ও রাজনৈতিক অগ্রগতির তথ্য সামনে এল।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।