https://newsbdc.com/international/mwk8pwxf8q
‘কারাগার থেকে হয়তো জীবিত ফিরব না’, খোলা চিঠিতে ইমরান খান
চিঠিতে তিনি কারাগারে শারীরিক কষ্ট, চিকিৎসা না পাওয়া এবং বিচারপ্রক্রিয়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন। আশঙ্কা জানিয়ে বলেছেন, কারাগার থেকে হয়তো আর জীবিত ফিরতে পারবেন না।
মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত এই চিঠি ইমরান খানের পক্ষে জনসমক্ষে আনেন তাঁর অন্যতম প্রধান আইনজীবী ব্যারিস্টার সালমান সফদার। তিনি গত ২ ও ১১ নভেম্বর রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন। ১১ নভেম্বরের সাক্ষাতের বিবরণ তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠিটি প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন
ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ ২০ নভেম্বর ২০২৬
চিঠির নিচে নিজের স্বাক্ষর দিয়ে সালমান সফদার উল্লেখ করেছেন, এতে তিনি কোনো ব্যক্তিগত বা বাহ্যিক মতামত যুক্ত করেননি। ইমরান খানের নির্দেশনা অনুযায়ী তাঁর বক্তব্যই হুবহু তুলে ধরেছেন। চিঠিটি পাঠানো হয়েছে পাকিস্তানের ফেডারেল কনস্টিটিউশনাল কোর্ট, সুপ্রিম কোর্ট ও ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের উদ্দেশে। খবর দ্য ডনের।
আরও পড়ুন
হুতি হামলার আশঙ্কায় সৌদিতে দুই দিনে ১৫ দফা সতর্কতা ২০ নভেম্বর ২০২৬
চিঠিতে ইমরান খান নিজের ও স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থার অবনতির কথা তুলে ধরে অবিলম্বে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন।
সাবেক এই ক্রিকেটার লিখেছেন, রাজনৈতিক ও সামাজিক জীবনে সাধারণ মানুষের কল্যাণে, বিশেষ করে যাঁরা চিকিৎসার ব্যয় বহন করতে পারেন না, তাঁদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দিতে তিনি দেশজুড়ে হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন। অথচ আজ নিজের ও স্ত্রীর যথাযথ চিকিৎসার জন্য তাঁকে বিচারব্যবস্থার কাছে আবেদন জানাতে হচ্ছে।
আরও পড়ুন
মাত্র ২৬৭ টাকায় শুরু, মাসে বিক্রি ৬ লাখ ৬৭ হাজার টাকা ২০ নভেম্বর ২০২৬
নিজের স্বাস্থ্যঝুঁকির কথা উল্লেখ করে ইমরান খান চিঠিতে মারাত্মক রক্তক্ষরণ ও আকস্মিক হৃদরোগের আশঙ্কা প্রকাশ করেছেন। তাঁর দাবি, ইতোমধ্যে তাঁর হৃদপিণ্ড কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ৭৪ বছর বয়সে কারাগারে দীর্ঘদিনের শারীরিক ও মানসিক চাপ এবং চিকিৎসাসেবার অভাব তাঁর পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে বলেও উল্লেখ করেন তিনি।
চিঠিতে পাকিস্তানের বিচারব্যবস্থার প্রতিও হতাশা প্রকাশ করেছেন পিটিআই প্রতিষ্ঠাতা। তাঁর ভাষ্য, গত কয়েক বছরে তাঁর বিরুদ্ধে দায়ের করা শত শত মামলা মোকাবিলায় তিনি আইনি লড়াই চালিয়ে গেছেন। কিন্তু তাঁর ক্ষেত্রে বিচারিক ও আইনি প্রক্রিয়া কার্যকর ভূমিকা রাখছে না। ন্যায়বিচার পাওয়ার পথও ক্রমেই সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন
ট্রাম্প-শি-পুতিনের বৈঠকে বিশ্বরাজনীতির নতুন সমীকরণ ২০ নভেম্বর ২০২৬
ইমরান খান বলেন, আদালতের কাছে তিনি কোনো বিশেষ সুবিধা বা অনুগ্রহ চাইছেন না। তাঁর দাবি, সুপ্রিম কোর্টের আগের নির্দেশ ও আদেশ যথাযথভাবে বাস্তবায়ন করা হোক এবং কারাবন্দী অবস্থায় তাঁকে ও তাঁর স্ত্রীকে অবিলম্বে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হোক।
আরও পড়ুন
রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার হত্যার তথ্য আইসিজের পর্যবেক্ষণে ১৯ নভেম্বর ২০২৬
চিঠির শেষাংশে তিনি বলেন, নির্দোষিতা প্রমাণের জন্য একজন মানুষের বেঁচে থাকা জরুরি। চিকিৎসার অভাবে কারাগারেই তাঁর মৃত্যু হলে ন্যায়বিচার পাওয়ার সুযোগ আর থাকবে না। তাই মানবিকতা ও মৌলিক অধিকারের স্বার্থে তাঁকে এবং তাঁর স্ত্রীকে সময় থাকতে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার আহ্বান জানান তিনি।
ইমরান খানের ভাষ্য, এই চিঠি কেবল একজন সাবেক সরকারপ্রধানের ব্যক্তিগত আবেদন নয়; বরং পাকিস্তানের রাষ্ট্র ও বিচারব্যবস্থার কাছে মানবিক অধিকার ও ন্যায়বিচার নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।