https://newsbdc.com/international/mwk8rs5onl
যুক্তরাষ্ট্রে ‘ডার্টি বোমা’ হামলার ছক করছে ইরান, দাবি সিএনএনের
প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যে তাৎক্ষণিক কোনো হামলার ইঙ্গিত পাওয়া যায়নি। তবে ভবিষ্যতে হামলার সিদ্ধান্ত নেওয়া হলে বিকল্প ব্যবস্থা হাতে রাখতে সম্ভাব্য পরিকল্পনা তৈরি করছে তেহরান। এসব পরিকল্পনায় সম্ভাব্য হামলার স্থান ও লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে বলে জানিয়েছে সূত্রগুলো। এ কারণে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন
ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ ২০ নভেম্বর ২০২৬
সিএনএনের একটি সূত্র জানিয়েছে, হামলা বাস্তবায়নের জন্য ইরানের প্রয়োজনীয় লোকবল ইতোমধ্যে নির্দিষ্ট স্থানে মোতায়েন রয়েছে কি না, তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। আরেকটি সূত্রের দাবি, যুক্তরাষ্ট্রের ভেতরে বোমা তৈরির উপকরণ লুকিয়ে রাখার বিষয়ে ইরানি কর্মকর্তাদের আলোচনা গোয়েন্দারা আড়ি পেতে জানতে পেরেছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ভেতরে পারমাণবিক বা রাসায়নিক উপাদান লুকিয়ে রাখার সক্ষমতা ইরানের রয়েছে এবং এমন সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে তাঁদের ধারণা।
আরও পড়ুন
হুতি হামলার আশঙ্কায় সৌদিতে দুই দিনে ১৫ দফা সতর্কতা ২০ নভেম্বর ২০২৬
প্রচলিত বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় উপাদান যুক্ত করে ‘ডার্টি বোমা’ তৈরি করা সম্ভব। এ ধরনের অস্ত্রের উদ্দেশ্য সাধারণত পারমাণবিক বিস্ফোরণ ঘটানো নয়; বরং বিস্ফোরণের মাধ্যমে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করা এবং আক্রান্ত এলাকাকে দূষিত করা।
সিএনএনের সূত্রের ভাষ্য অনুযায়ী, এ ধরনের অস্ত্র নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানার চেয়ে আতঙ্ক ছড়ানোর কাজে বেশি কার্যকর। এর ফলে মানুষ গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারে এবং কোনো কোনো এলাকা বসবাসের অনুপযোগী হয়ে উঠতে পারে।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।