https://newsbdc.com/lifestyle/mv7sff8615
ওভেন ছাড়াই ঘরে বানান রেস্টুরেন্টের স্বাদের তন্দুরি চিকেন
তন্দুরি চিকেন খেতে পছন্দ করেন অনেকেই। বিশেষ মাটির চুলা বা তন্দুরে রান্না করা হয় বলে এই খাবারের নাম তন্দুরি চিকেন। তবে বাড়িতে তন্দুর কিংবা মাইক্রোওয়েভ ওভেন না থাকলেও হতাশ হওয়ার কারণ নেই। সাধারণ ফ্রাইং প্যান ও গ্যাসের চুলা ব্যবহার করেই তৈরি করা যায় সুস্বাদু তন্দুরি চিকেন।
রান্নার তথ্য
- পরিবেশন: ৩ জন
- প্রস্তুতির সময়: প্রায় ২ ঘণ্টা, ম্যারিনেশনসহ
- রান্নার সময়: প্রায় ৩০ মিনিট
প্রয়োজনীয় উপকরণ
মুরগির মাংসের জন্য
- মুরগির মাংস (লেগপিস বা বড় টুকরো): ৫০০ গ্রাম
- তেল: ৩–৪ চা চামচ
- মাখন: ২ টেবিল চামচ
ম্যারিনেশনের জন্য
আরও পড়ুন
পরিবারে ক্যানসারের ইতিহাস থাকলে যে ৩ পরীক্ষা জরুরি ২ ঘণ্টা আগে
- পানি ঝরানো টক দই: ১ কাপ অথবা ঘন দই ½ কাপ
- লেবুর রস: ২ টেবিল চামচ
- পেঁয়াজ বাটা: ১টি পেঁয়াজের
- আদা বাটা: ১ চা চামচ
- রসুন বাটা: ১ চা চামচ
- তন্দুরি মসলা: ১ টেবিল চামচ
- মরিচ গুঁড়া: ১ টেবিল চামচ
- ধনিয়া গুঁড়া: ½ চা চামচ
- জিরা গুঁড়া: ½ চা চামচ
- গরম মসলা গুঁড়া: ২ চা চামচ
- কাঁচা মরিচ কুচি: ২টি
- লবণ: স্বাদ অনুযায়ী
- ফুড কালার: ২ ফোঁটা (ঐচ্ছিক)
যেভাবে তৈরি করবেন
১. মাংস প্রস্তুত করুন
মুরগির মাংস ভালোভাবে ধুয়ে কিচেন টাওয়াল বা পরিষ্কার কাপড় দিয়ে পানি মুছে নিন। এরপর ধারালো ছুরি দিয়ে প্রতিটি টুকরায় দুই-তিনটি গভীর চিরা দিন। এতে মসলা মাংসের ভেতরে ভালোভাবে প্রবেশ করবে।
২. লেবু ও লবণ মাখান
মাংসে সামান্য লবণ ও ১ টেবিল চামচ লেবুর রস মাখিয়ে ২০ মিনিট ফ্রিজে রাখুন।
আরও পড়ুন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনা, নিহত ৩ ও আহত ১৬ ১৬ ঘণ্টা আগে
৩. মসলার মিশ্রণ তৈরি করুন
একটি পাত্রে পানি ঝরানো টক দই, পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, কাঁচা মরিচ কুচি, তন্দুরি মসলা, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মসলা এবং বাকি লেবুর রস মিশিয়ে নিন। চাইলে সামান্য ফুড কালার দিতে পারেন।
৪. মাংস ম্যারিনেট করুন
আরও পড়ুন
শিশুর ভয়কে অবহেলা নয়, কাটিয়ে উঠতে সাহায্য করুন ২৩ অক্টোবর ২০২৬
ফ্রিজ থেকে মাংস বের করে মসলার মিশ্রণটি ভালোভাবে মাখিয়ে নিন। চিরা দেওয়া অংশের ভেতরেও মসলা লাগিয়ে দিন। এরপর পাত্রটি ঢেকে দেড় ঘণ্টা ফ্রিজে রাখুন।
৫. ফ্রাইং প্যানে রান্না করুন
ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে গরম করুন। ম্যারিনেট করা মাংসের টুকরোগুলো প্যানে সাজিয়ে দিন। ওপর থেকে সামান্য তেল বা মাখন ছড়িয়ে ঢেকে কম আঁচে রান্না করুন। প্রয়োজনমতো উল্টে দিয়ে দুই পাশ ভালোভাবে রান্না করুন, যাতে মাংস ভেতর পর্যন্ত সেদ্ধ হয়।
৬. পোড়া পোড়া স্বাদ আনুন
আরও পড়ুন
পা নরম ও কোমল রাখতে ঘরেই করুন ৫ সহজ যত্ন ২৩ অক্টোবর ২০২৬
মাংস সেদ্ধ হয়ে এলে গ্যাসের চুলায় রুটি সেঁকার জালি বসিয়ে তার ওপর মাংসের টুকরোগুলো রাখুন। মাঝারি আঁচে সাবধানে ঘুরিয়ে-ফিরিয়ে সেঁকে নিন। চাইলে ওপর থেকে মাখন ব্রাশ করতে পারেন। মাংসের গায়ে হালকা পোড়া দাগ পড়লে নামিয়ে নিন।
পরিবেশন
গরম তন্দুরি চিকেনের ওপর সামান্য লেবুর রস ও চাট মসলা ছড়িয়ে দিন। সঙ্গে পুদিনার চাটনি, গোল করে কাটা পেঁয়াজ ও লেবুর টুকরো দিয়ে পরিবেশন করুন।
রান্নার টিপস: মুরগির মাংস ভেতর পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না নিশ্চিত করুন। সম্ভব হলে মাংসের সবচেয়ে মোটা অংশে খাদ্য-থার্মোমিটার ব্যবহার করে অন্তত ৭৪° সেলসিয়াস তাপমাত্রা নিশ্চিত করুন। গ্যাসের আগুনে জালির ওপর মাংস সেঁকার সময় সতর্ক থাকুন এবং মাংসের চর্বি বা মাখন থেকে আগুন জ্বলে উঠতে দেবেন না।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।