ছবি ভিডিও মতামত
সর্বশেষ
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল, দেশের সীমান্তে সক্রিয় ৪ হাজার ৮৩৯ চোরাকারবারি পরিবারে ক্যানসারের ইতিহাস থাকলে যে ৩ পরীক্ষা জরুরি যশোরে আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী আটক স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আসছে: স্বাস্থ্যমন্ত্রী সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন, সরানো হলো আশরাফুলকে জাতিসংঘের অর্থবহ সংস্কারের পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন ভাবনা, আলোচনায় ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ
জীবনযাপন

বগুড়ার ঐতিহ্যবাহী স্বাদের ডিম-আলুর ঘাটি, ঘরেই তৈরি করুন সহজে

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১৮: ০৪
বগুড়ার ঐতিহ্যবাহী স্বাদের ডিম-আলুর ঘাটি, ঘরেই তৈরি করুন সহজে
সংগৃহীত

উত্তরবঙ্গের খাদ্যসংস্কৃতির পরিচিত পদ বগুড়ার ঐতিহ্যবাহী ‘আলুর ঘাটি’ বা ‘আলুর ঘেঁট’। স্থানীয় উৎসব-পার্বণ থেকে শুরু করে পরিবারের প্রতিদিনের খাবারেও এই পদের আলাদা কদর রয়েছে। লাল আলু দিয়ে তৈরি এই খাবারে মাছ, মাংস কিংবা ডিম যোগ করে আনা যায় ভিন্ন স্বাদ।

সাধারণ কিছু উপকরণ ও ঘরোয়া মসলায় তৈরি করা যায় সুস্বাদু ডিম-আলুর ঘাটি। সুইট’স কিচেনের প্রধান নির্বাহী ফারজানা রহমানের রেসিপি অনুসরণ করে জেনে নেওয়া যাক, কীভাবে ঘরেই তৈরি করবেন বগুড়ার এই ঐতিহ্যবাহী পদ।

প্রয়োজনীয় উপকরণ

  • বগুড়ার লাল আলু — ৫০০ গ্রাম
  • ডিম — ৪টি
  • তেল — ১/৩ কাপ
  • হলুদ গুঁড়া — ১/২ চা-চামচ
  • মরিচ গুঁড়া — ১ চা-চামচ
  • গোটা জিরা — ১ চা-চামচ
  • জিরা বাটা — ১ চা-চামচ
  • আদা বাটা — ১ চা-চামচ
  • রসুন বাটা — ১ চা-চামচ
  • পেঁয়াজ কুচি — ১/২ কাপ
  • টমেটো কুচি — ১/২ কাপ
  • চেরা কাঁচা মরিচ — ৪–৫টি
  • তেজপাতা — ২টি
  • এলাচ — ৩টি
  • দারচিনি — ৪ টুকরো
  • কালো এলাচ — ১টি
  • লবণ — ১/২ চা-চামচ
  • পানি — ১ কাপ

যেভাবে তৈরি করবেন

১. আলু ও ডিম সেদ্ধ করুন

প্রথমে আলু ও ডিম সেদ্ধ করে নিন। আলুর খোসা ছাড়িয়ে হাত দিয়ে হালকাভাবে চটকে আধাভাঙা করে রাখুন। ডিমের খোসা ছাড়িয়ে নিন।

আরও পড়ুন

পরিবারে ক্যানসারের ইতিহাস থাকলে যে ৩ পরীক্ষা জরুরি ৩ ঘণ্টা আগে পরিবারে ক্যানসারের ইতিহাস থাকলে যে ৩ পরীক্ষা জরুরি

২. ডিম ভেজে নিন

একটি প্যানে তেল গরম করুন। সেদ্ধ ডিমে সামান্য লবণ ও হলুদ গুঁড়া মাখিয়ে হালকা বাদামি করে ভেজে তুলে রাখুন।

৩. মসলার ফোড়ন দিন

আরও পড়ুন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনা, নিহত ৩ ও আহত ১৬ ১৭ ঘণ্টা আগে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনা, নিহত ৩ ও আহত ১৬

একই তেলে গোটা জিরা দিয়ে ফোড়ন দিন। জিরার সুগন্ধ বের হলে পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচ, দারচিনি, কালো এলাচ ও চেরা কাঁচা মরিচ দিয়ে ভাজুন। পেঁয়াজ লালচে হলে সামান্য পানি দিন।

৪. মসলা কষিয়ে নিন

এবার আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ ও মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে ভালোভাবে কষান। এরপর টমেটো কুচি দিয়ে রান্না করুন। মসলার ওপর তেল ভেসে উঠলে বুঝবেন, মসলা ভালোভাবে কষানো হয়েছে।

৫. আলু ও ডিম যোগ করুন

আরও পড়ুন

শিশুর ভয়কে অবহেলা নয়, কাটিয়ে উঠতে সাহায্য করুন ২৩ অক্টোবর ২০২৬ শিশুর ভয়কে অবহেলা নয়, কাটিয়ে উঠতে সাহায্য করুন

চটকানো আলু মসলার সঙ্গে দিয়ে কয়েক মিনিট কষিয়ে নিন। এরপর এক কাপ পানি দিয়ে ঢেকে রান্না করুন। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা ডিম যোগ করুন।

৬. পরিবেশন করুন

ঝোল ঘন হয়ে এলে চুলা বন্ধ করে দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন বগুড়ার ঐতিহ্যবাহী ডিম-আলুর ঘাটি।

জীবনযাপন থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Health নিয়ে আরও পড়ুন