https://newsbdc.com/politics/mw4p4qnf7l
আন্দোলনে উসকানি দিয়ে কেউ লাভবান হবে না: রিজভী
শ্রমিক আন্দোলনে উসকানি দিয়ে উত্তেজনা সৃষ্টি করে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা করলে কেউ লাভবান হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, একটি কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি উপলক্ষে শুক্রবার (৬ নভেম্বর) আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভীর দাবি, পলাতক শক্তিও আত্মগোপনে থেকে নানা কর্মকাণ্ড চালাচ্ছে।
আরও পড়ুন
৭ ও ৮ নভেম্বর ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ২ ঘণ্টা আগে
আন্দোলনের প্রতি বিরোধী দলের সংহতি প্রকাশের মধ্য দিয়ে ফ্যাসিবাদের সঙ্গে তাদের গোপন সম্পর্কের প্রমাণ পাওয়া যায় বলেও দাবি করেন তিনি।
পোশাকশ্রমিকদের আন্দোলনের আড়ালে সহিংসতা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। তাঁর দাবি, যুবলীগ ও ছাত্রলীগ এসব ঘটনায় উসকানি দিয়ে ফ্যাসিবাদের পুনরুত্থানের চেষ্টা করছে। আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কারখানার মালিকরাও অরাজকতার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি প্রতিবেশী দেশ থেকেও উসকানি দেওয়া হচ্ছে বলে দাবি করেন বিএনপির এই নেতা।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি
আরও পড়ুন
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ ৫ নভেম্বর ২০২৬
দলীয় কর্মসূচি সম্পর্কে রিজভী জানান, আগামীকাল শনিবার রাজধানীসহ দেশের অধিকাংশ জেলা ও মহানগরে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
সকাল সাড়ে ৮টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রার উদ্বোধন করবেন।
রাজনীতি থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।