https://newsbdc.com/politics/mwkc55kz6c
গোলাম মোস্তফার মৃত্যুতে বাংলাদেশ খেলাফত আন্দোলনের শোক
মঙ্গলবার (১৭ নভেম্বর) ফজরের নামাজের পর ময়মনসিংহ শহরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন গোলাম মোস্তফা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন। গত ৮ নভেম্বর আমিরে খেলাফতের নেতৃত্বে বাংলাদেশ খেলাফত আন্দোলনের একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল ময়মনসিংহ শহরে তাঁর বাসভবনে গিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নেয়।
আরও পড়ুন
জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ২ ঘণ্টা আগে
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও সহকর্মী রেখে গেছেন।
আরও পড়ুন
গণতান্ত্রিক দেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বের প্রত্যাশা ২০ নভেম্বর ২০২৬
বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠালগ্ন থেকেই হজরত হাফেজ্জী হুজুর (রহ.)-এর স্নেহভাজন হিসেবে সংগঠনটির সঙ্গে যুক্ত ছিলেন গোলাম মোস্তফা। ময়মনসিংহ জেলায় তিনি একজন নিবেদিতপ্রাণ ও ত্যাগী কর্মী হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে সংগঠন একজন একনিষ্ঠ সহকর্মীকে হারিয়েছে বলে শোকবার্তায় উল্লেখ করা হয়।
আমিরে খেলাফত মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মহান আল্লাহর কাছে মরহুমের দ্বীনি খেদমতগুলো কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকাম দানের দোয়া করেন। একই সঙ্গে পরিবারের সদস্য ও সংগঠনের সহকর্মীদের এ শোক সহ্য করার এবং ধৈর্য ধারণের তৌফিক কামনা করেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।