https://newsbdc.com/politics/mwkc6tj85x
বরিশালে দক্ষিণ, উত্তর ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা
নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিনের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন নেতাকর্মীরা।
আরও পড়ুন
জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ২ ঘণ্টা আগে
ঘোষিত কমিটিতে মো. হাবিবুল্লাহকে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সভাপতি এবং মোহাম্মদ বেলায়েত হোসেনকে সিনিয়র সহসভাপতি করা হয়েছে। সাধারণ সম্পাদক হয়েছেন সৈয়দ আশরাফুল ইসলাম মাহফুজ। যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন যথাক্রমে তারেক আল ইমরান এবং মোহাম্মদ ইউসুফ খান রনি।
বরিশাল উত্তর জেলা যুবদলের সভাপতি হয়েছেন মোহাম্মদ কায়সার আহমেদ। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আরিফুল ইসলাম জনি।
আরও পড়ুন
গণতান্ত্রিক দেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বের প্রত্যাশা ২০ নভেম্বর ২০২৬
অন্যদিকে বরিশাল মহানগর যুবদলের সভাপতি হয়েছেন রিয়াজুর রহমান রিয়াজ। সিনিয়র সহসভাপতি হয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান তৌহিদ এবং সহসভাপতি হয়েছেন শহীদুল হাসান অনিত। সাধারণ সম্পাদক হয়েছেন আরিফুর রহমান মুন্না। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন রেজাউল করিম রনি ও মোহাম্মদ রাজু খন্দকার। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মুশফিকুর রহমান অভি।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন তিনটি কমিটির অনুমোদন দিয়েছেন।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে প্রতিটি ইউনিটের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে।
আরও পড়ুন
নতুন বাংলাদেশ বিনির্মাণে সামনে বড় চ্যালেঞ্জ ২০ নভেম্বর ২০২৬
নতুন দায়িত্ব পেয়ে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. হাবিবুল্লাহ বলেন, কেন্দ্রীয় নেতারা তাঁর ওপর যে আস্থা ও দায়িত্ব দিয়েছেন, সে জন্য তিনি কৃতজ্ঞ। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দক্ষিণ জেলা যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে চান তিনি। প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখাকে প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন তিনি।
দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মাহফুজ বলেন, দায়িত্ব পালনে সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চান। দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করা নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের পাশাপাশি নতুন নেতৃত্বকে সামনে আনার কথা জানান তিনি। ব্যক্তিগত পরিচয়ের চেয়ে সাংগঠনিক যোগ্যতা ও দায়িত্বশীলতাকে গুরুত্ব দেওয়ার কথাও বলেন।
আরও পড়ুন
শেখ হাসিনার ‘রক্ত তৃষ্ণা’ এখনো মেটেনি: রিজভী ১৯ নভেম্বর ২০২৬
মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আরিফুর রহমান মুন্না বলেন, মহানগরীর প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং সংগঠনকে শক্তিশালী করাই তাঁদের প্রধান লক্ষ্য। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে আগামী দিনের কার্যক্রম পরিচালনা করা হবে।
মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান অভি বলেন, শুধু কমিটি গঠন নয়, প্রতিটি ওয়ার্ডে নিয়মিত সাংগঠনিক কার্যক্রম নিশ্চিত করতে চান তাঁরা। এ ক্ষেত্রে মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সমন্বিতভাবে কাজ করবেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।