https://newsbdc.com/sara-desh/mv7rk9oe0d
রাজবাড়ীতে ৪৬১ মণ্ডপে দুর্গাপূজা, থাকছে পৌরাণিক আয়োজন
শারদীয় দুর্গাপূজাকে ঘিরে উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন রাজবাড়ীর প্রতিমাশিল্পী ও আয়োজকেরা। এ বছর জেলার পাঁচ উপজেলায় ৪৬১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের তুলনায় ২১টি বেশি। আগামী ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। মণ্ডপগুলোতে প্রতিমা নির্মাণ, সাজসজ্জা ও আলোকায়নের কাজ এখন শেষ পর্যায়ে।
জেলার বিভিন্ন মন্দির ঘুরে দেখা গেছে, কোথাও প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে, কোথাও চলছে রং-তুলির শেষ আঁচড়। পাশাপাশি প্যান্ডেল নির্মাণ, আলোকসজ্জা ও বিদ্যুৎ সংযোগের কাজও এগিয়ে চলছে। এবার বেশ কয়েকটি মণ্ডপে পৌরাণিক কাহিনি ও বৈচিত্র্যময় বিষয়ভিত্তিক আয়োজন থাকছে, যা দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ তৈরি করবে বলে আশা করছেন আয়োজকেরা।
আরও পড়ুন
বৈচিত্র্যের মধ্যে ঐক্যই বাংলাদেশের শক্তি: সংস্কৃতিমন্ত্রী ২ ঘণ্টা আগে
রাজবাড়ী শহরের ধুঞ্চি পূর্বপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে দুর্গাপূজার পাশাপাশি শ্রীরামের অকালবোধন, রাম-রাবণের যুদ্ধ ও রাবণ বধের দৃশ্য তুলে ধরা হবে। মন্দির কমিটির সভাপতি শ্রীকান্ত কুমার বিশ্বাস রাহুল জানান, ৫২ খণ্ডের প্রতিমায় আদি যোগী, শিব ও শ্রীকৃষ্ণের জন্মসহ বিভিন্ন পৌরাণিক কাহিনি উপস্থাপন করা হবে। সনাতন ধর্মের ইতিহাস ও পৌরাণিক কাহিনি সম্পর্কে মানুষকে জানানোই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। তিনি ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে মণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন।
আরও পড়ুন
৫ নভেম্বর খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ২ ঘণ্টা আগে
রাজবাড়ীর জমিদারবাড়িতেও প্রতিবছরের মতো এবার দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। আয়োজক উৎসব চক্রবর্তী বলেন, অন্যায়, অবিচার ও দুঃখ-কষ্ট দূর হয়ে সমাজ ও দেশে শান্তি প্রতিষ্ঠিত হোক—এ প্রার্থনা নিয়েই তাঁরা পূজার আয়োজন করছেন। পৃথিবীর সব মানুষের মঙ্গল ও কল্যাণ কামনাও তাঁদের প্রত্যাশা।
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার বিশ্বাস জানান, গত বছরের তুলনায় এবার ২১টি মণ্ডপ বেড়েছে। উৎসব সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মন্দিরে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনার অনুলিপিও মন্দিরগুলোতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন, আরও যেসব সিদ্ধান্ত ৪ ঘণ্টা আগে
পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে পুলিশ, ম্যাজিস্ট্রেট, বিজিবি, আনসার, এসআরবি, স্ট্রাইকিং ফোর্স এবং মন্দির কমিটির স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করবেন। পূজামণ্ডপের নিরাপত্তায় বাইক পার্টি, গোয়েন্দা সদস্য ও সাদাপোশাকের পুলিশও মোতায়েন থাকবে।
তিনি আরও বলেন, এবার যানবাহন ও জনসমাগম নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ। এ জন্য স্থানীয় স্বেচ্ছাসেবক ও পূজা কমিটির সদস্যদের সমন্বয়ে ট্রাফিক ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে দর্শনার্থীরা নিরাপদে ও নির্বিঘ্নে উৎসব উপভোগ করতে পারেন।
আরও পড়ুন
টেকনাফে যৌথ বাহিনীর অভিযান, জব্দ ৩ কোটি টাকার কারেন্ট জাল ৮ ঘণ্টা আগে
জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রাজবাড়ী সদর উপজেলায় পৌরসভাসহ ১১৮টি, গোয়ালন্দে ২৬টি, বালিয়াকান্দিতে ১৫৮টি, পাংশায় পৌরসভাসহ ১০৪টি এবং কালুখালীতে ৫৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে এবারের দুর্গোৎসব শেষ হবে।
আরও পড়ুন
পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটা সৈকত পরিচ্ছন্নতায় ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মী ৯ ঘণ্টা আগে
আয়োজকদের প্রত্যাশা, ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবের আনন্দ ও সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বজায় রেখে রাজবাড়ীতে নির্বিঘ্নে দুর্গাপূজা সম্পন্ন হবে।
সারা দেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।