ছবি ভিডিও মতামত
সর্বশেষ
ব্যাঙ্ককে বাংলাদেশকে আশ্বাস, নিশ্চিত নয় অর্থায়ন বিক্ষোভে উত্তাল মণিপুর, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংবিধান সংশোধন কমিটির বৈঠক গাজীপুরে গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ৬৪ লাখের বেশি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা ইরানে নতুন করে হামলা না চালানোর আহ্বান আট দেশের শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, বদলাবে শিখনপদ্ধতি দেশের ৭০ পৌরসভায় ৩০০ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার জরুরি পরিস্থিতি মোকাবিলায় ঘরে তিন দিনের খাবার-পানি রাখার পরামর্শ যুক্তরাজ্যের
সারা দেশ

পদ্মায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, কারাগারে ১০ জেলে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১৩: ১৯
পদ্মায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, কারাগারে ১০ জেলে
সংগৃহীত

মা ইলিশ সংরক্ষণে মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১০ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ সময় জব্দ করা প্রায় দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়। পাশাপাশি পদ্মাপাড়ের কাজীরসুরা বাজারে ইলিশ বিক্রির জন্য গড়ে তোলা অস্থায়ী দোকানগুলোও ভেঙে দেওয়া হয়।

আরও পড়ুন

গাজীপুরে গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ২ ঘণ্টা আগে গাজীপুরে গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত পদ্মা নদী ও সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকারের তত্ত্বাবধানে এবং শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাছির উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, থানা পুলিশ, নৌ পুলিশ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মা ইলিশ শিকারের সময় ১০ জেলেকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া নদী থেকে উদ্ধার করা প্রায় দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করা হয়।

আরও পড়ুন

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা ৫ ঘণ্টা আগে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

নদীতে অভিযানের পাশাপাশি পদ্মাপাড়ের কাজীরসুরা বাজারেও অভিযান চালায় পুলিশ ও প্রশাসন। এ সময় ইলিশ বিক্রির উদ্দেশ্যে তৈরি অস্থায়ী দোকানগুলো ভেঙে দেওয়া হয়। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে নিষেধাজ্ঞা মেনে চলার বিষয়ে সতর্ক করা হয়।

অভিযানকালে কাজীরসুরা বাজারে স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধিরা, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু ২৩ অক্টোবর ২০২৬ পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু

জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার বলেন, মা ইলিশ রক্ষায় প্রচলিত আইন সবাইকে মেনে চলতে হবে। নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুত বা বিক্রির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার জানান, মা ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করা এবং জাতীয় মৎস্যসম্পদ সুরক্ষার লক্ষ্যে পদ্মা নদীতে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন