https://newsbdc.com/sara-desh/mv9bc0jg8k
টিফিনের টাকা জমিয়ে বিএনপি প্রার্থীকে উপহার দিল শিশু মুন্নি
টিফিনের টাকা থেকে অল্প অল্প করে সঞ্চয় করত প্রথম শ্রেণির শিক্ষার্থী মুন্নি। নিজের সেই জমানো টাকা ব্যাংকে রেখে দিয়েছিল সে। এবার ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিনকে নির্বাচনী ব্যয়ের জন্য উপহার দিয়েছে শিশুটি। ঠাকুরগাঁওয়ের বালিয়া ইউনিয়নের একটি নির্বাচনী সভায় এ ঘটনা ঘটে।
মুন্নি ওই এলাকার বাসিন্দা হানিফের মেয়ে। বাবার দেওয়া টিফিনের টাকা থেকে কিছু অংশ বাঁচিয়ে নিয়মিত সঞ্চয় করত সে। ব্যাংকে জমা রাখা সেই অর্থই এবার নিজের ইচ্ছায় মির্জা ফয়সল আমিনের হাতে তুলে দেয় মুন্নি।
আরও পড়ুন
গাজীপুরে গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ৪ ঘণ্টা আগে
এ সময় মির্জা ফয়সল আমিন বলেন, শিশুরা তাদের সঞ্চিত অর্থ তাঁর নির্বাচনী ব্যয়ের জন্য দিয়েছে। এ জন্য তিনি সবার কাছে শিশুদের জন্য দোয়া কামনা করেন। একই সঙ্গে শিশুটির দেওয়া অর্থ তিনি সংশ্লিষ্ট মসজিদে দান করার ঘোষণা দেন।
মুন্নির বাবা হানিফ বলেন, তাঁর মেয়ে ছোটবেলা থেকেই টিফিনের টাকা থেকে কিছু কিছু সঞ্চয় করে ব্যাংকে জমা রাখত। সেই টাকা দিয়ে মির্জা ফয়সল আমিনকে উপহার দেওয়ার ইচ্ছা প্রকাশ করে সে। মেয়ের এমন উদ্যোগে তিনি আনন্দিত। বয়সে ছোট হলেও তার ভালোবাসা ও আন্তরিকতা পরিবারের সদস্যদের মুগ্ধ করেছে বলে জানান তিনি।
আরও পড়ুন
খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা ৬ ঘণ্টা আগে
মির্জা ফয়সল আমিন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র। তিনি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী।
সারা দেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।